• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী দলীয় নির্দেশনা অমান্য করে তিতুমীর কলেজে ছাত্রদল নেতার পোস্টার  আশুলিয়ায় একটি পোশাক কারখানায় আগুন, আহত ১৪ জন জন্ম-মৃত্যু নিবন্ধন সেবা আরও কার্যকর করার তাগিদ “অন্যান্য দেশের তুলোনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম” তেলের নতুন দাম প্রত্যাহারের দাবি জানিয়েছে খেলাফত মজলিস চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নেবে ইসি আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞার প্রস্তুতি ট্রাম্পের আত্মহত্যা প্ররোচনা মামলায় সস্ত্রীক গাজী নজরুল গ্রেপ্তার তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার: জনগনের পাশে থাকা সরকারের দায়িত্ব

প্রাথমিক বিদ্যালয়ে তিন বই রাখার নির্দেশনা বাতিল

ইউনাইটেড ডেস্ক / ৮৩ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গ্রন্থাগারে ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক তিনটি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

৬ জুলাই (সোমবার)  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-১ অধিশাখা থেকে জারি করা এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

উপসচিব রওশন আরা পলি স্বাক্ষরিত চিঠিতে বলা হয়– দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক তিনটি বইয়ের সমন্বয়ে এক সেট বই সংরক্ষণের জন্য জারি করা নির্দেশনাটি বাতিল করা হলো।

চিঠিটি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে। এছাড়া, চিঠির অনুলিপি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব এবং সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট অন্যান্য দফতরেও পাঠানো হয়েছে।

এর আগে, গত মাসে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে এই তিনটি বই সংরক্ষণের বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনাপত্র জারি করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category