• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
দলের বর্ধিত সভায় মির্জা ফখরুল

জামায়াতের চাওয়া শরিয়াহভিত্তিক রাষ্ট্র মানুষের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়

ডেস্ক রিপোর্ট / ৪৬ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

জামায়াতে ইসলামীকে গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়, বরং একটি নির্দিষ্ট আদর্শ ও লক্ষ্যভিত্তিক রেজিমেন্টেড সংগঠন হিসেবে উল্লেখ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ।

তিনি বলেন, দলটির নিজস্ব লক্ষ্য ও আদর্শ রয়েছে এবং সেই লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যেই তারা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে। তবে শরিয়াহভিত্তিক ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার যে উদ্দেশ্য জামায়াত ধারণ করে, তা বাংলাদেশের জনগণের প্রত্যাশা কিংবা দেশের রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জুলাই সনদ প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, জামায়াত দাবি করছে সরকার নাকি জুলাই সনদ বাস্তবায়ন করেনি। অথচ সনদের প্রতিটি পাতায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, কোন রাজনৈতিক দল কোন বিষয়ে একমত হয়েছে এবং কোন বিষয়ে হয়নি। একই সঙ্গে সেখানে বলা হয়েছে, নির্বাচনে বিজয়ী দল জনগণের দেওয়া ম্যান্ডেট অনুযায়ী সেসব বিষয় বাস্তবায়ন করবে।

তিনি আরও বলেন, জনগণ বিএনপিকে যে ম্যান্ডেট দিয়েছে, নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার তা বাস্তবায়নের কাজ করছে। পাশাপাশি জুলাই সনদের প্রতিটি শর্তও সরকার ধাপে ধাপে বাস্তবায়ন করবে।

সংবিধান সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সংসদে গঠিত সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিয়ে আলোচনার মাধ্যমে মতামত দেওয়ার জন্য জামায়াতকে আহ্বান জানানো হয়েছিল। কিন্তু তারা সেই প্রক্রিয়ায় অংশ না নিয়ে ১১টি দলকে সঙ্গে নিয়ে রাজপথে কর্মসূচি পালন করছে। তবে এসব কর্মসূচিতে সাধারণ মানুষের উল্লেখযোগ্য সাড়া নেই বলেও দাবি করেন তিনি।

সভায় , সহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category