• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

আট দফা দাবিতে রংপুরে ১১ দলের লংমার্চ শুরু

ইউনাইটেড ডেস্ক / ১০ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

গণভোটের রায় বাস্তবায়নসহ আট দফা দাবি আদায়ে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু হয়েছে।

১৯ সেপ্টেম্বর (শনিবার) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়।

সকাল ৭টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। এর আগেই বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকেরা মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হন। সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের পাশাপাশি বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বক্তব্য দেন।

সমাবেশ শেষে সকাল ৮টার পর লংমার্চের গাড়িবহর রংপুরের উদ্দেশে যাত্রা শুরু করে।

ঢাকা থেকে রংপুর যাওয়ার পথে গাজীপুরের ভোগড়া বাইপাস, টাঙ্গাইলের নগর জালফৈ, সিরাজগঞ্জের হাটিকুমরুল, বগুড়ার চারমাথা এবং গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে।

১১ দলীয় ঐক্যের ঘোষিত দাবিগুলোর মধ্যে রয়েছে—গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি-দখলবাজি ও চাঁদাবাজি বন্ধ এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা। এর সঙ্গে উত্তরাঞ্চলের জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিও যুক্ত হয়েছে।

লংমার্চ সফল করতে ঢাকা থেকে রংপুর রুটের বিভিন্ন জেলা ও মহানগরীতে প্রস্তুতি নেওয়া হয়েছে। কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন আয়োজকেরা।

এর আগে গত ৫ সেপ্টেম্বর ছয় দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি পালন করেছিল ১১ দলীয় ঐক্য। এবার রংপুর অভিমুখী কর্মসূচিতে দাবির সংখ্যা আটটিতে দাঁড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category