• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

সঞ্চয়পত্রের মুনাফায় সরকারের নতুন সিদ্ধান্ত

বাণিজ্য ডেস্ক / ২৬ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত বিভিন্ন সঞ্চয়পত্রের মুনাফার হারের বিষয় নতুন সিদ্ধান্ত জানিয়েছে সরকার। সিদ্ধান্তের ভিত্তিতে আগামী আগামী ছয় মাস মুনাফার হার অপরিবর্তিত থাকবে। যা আজ ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিনিয়োগকারীরা আগের হারে মুনাফা পাবেন। এ সময় স্কিমভেদে সর্বোচ্চ মুনাফার হার থাকবে ১১ দশমিক ৮২ শতাংশ থেকে ১১ দশমিক ৯৮ শতাংশ পর্যন্ত।

সোমবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সহকারী সচিব মোহাম্মদ মোবারক হোসেন গণমাধ্মেকে এ তথ্য জানান। তিনি বলেন, সঞ্চয়পত্রের মুনাফার হার পরিবর্তন করা হচ্ছে না। আগামী ছয় মাসেও বিনিয়োগকারীরা বিদ্যমান হারেই মুনাফা পাবেন।

এর আগে চলতি বছরের ১ জানুয়ারি পাঁচ ধরনের সঞ্চয় কর্মসূচির মুনাফা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে বিনিয়োগকারীদের প্রতিক্রিয়ার মুখে মাত্র চার দিনের মধ্যে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার এবং আগের হার পুনর্বহাল করা হয়। এবারও একই হার বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হলো।

এদিকে অর্থ মন্ত্রণালয় এক সুত্র বলছে, সঞ্চয়পত্রের মুনাফার হার সাধারণত বছরে দুই দফায় পর্যালোচনা করা হয়। একটি মেয়াদ জানুয়ারি থেকে জুন এবং অন্যটি জুলাই থেকে ডিসেম্বর। তবে এবার দ্বিতীয়ার্ধেও মুনাফার হারে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। অর্থাৎ ২০২৫ সালের ১ জুলাই থেকে কার্যকর থাকা হার বহাল থাকবে।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, চলতি বছরের দ্বিতীয়ার্ধের জন্য মুনাফার হার পুনর্নির্ধারণের বিষয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত সরকার বিদ্যমান হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফলে নতুন কোনো প্রজ্ঞাপন জারি না করে আগের হারই কার্যকর রাখা হচ্ছে।

বর্তমানে সরকারের নীতিমালা অনুযায়ী সঞ্চয়পত্রের বিনিয়োগকারীদের দুই শ্রেণিতে ভাগ করা হয়েছে। প্রথম শ্রেণিতে রয়েছেন ৭ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগকারী এবং দ্বিতীয় শ্রেণিতে ৭ লাখ ৫০ হাজার টাকার বেশি বিনিয়োগকারী। এই দুই শ্রেণির জন্য কিছু ক্ষেত্রে মুনাফার হারে সামান্য পার্থক্য রয়েছে। বিদ্যমান হার অনুযায়ী, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র এবং পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট, সব ক্ষেত্রেই আগের মুনাফার হার বহাল থাকবে বলে জানা গেছে।

পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্র

নতুন হার অনুযায়ী প্রথম ধাপের বিনিয়োগকারীরা পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র মেয়াদ পূর্ণ হওয়ার আগে নগদায়নের ক্ষেত্রে প্রথম বছরে ৯.৭৪ শতাংশ, দ্বিতীয় বছরে ১০.২১ শতাংশ, তৃতীয় বছরে ১০.৭২ শতাংশ, চতুর্থ বছরে ১১.২৬ শতাংশ এবং পঞ্চম বছরে ১১.৮৩ শতাংশ হারে মুনাফা পাবেন। অন্যদিকে দ্বিতীয় ধাপের বিনিয়োগকারীরা ৫ বছর বাংলাদেশ সঞ্চয়পত্র মেয়াদ পূর্ণ হওয়ার আগে নগদায়নের ক্ষেত্রে প্রথম বছরে ৯.৭২ শতাংশ, দ্বিতীয় বছরে ১০.১৯ শতাংশ, তৃতীয় বছরে ১০.৭০ শতাংশ, চতুর্থ বছরে ১১.২৩ শতাংশ এবং পঞ্চম বছরে ১১.৮০ শতাংশ হারে মুনাফা পাবেন।

৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র

প্রথম ধাপের বিনিয়োগকারীরা ৩ মাস অন্তর মুনাফা সঞ্চয়পত্র মেয়াদ পূর্ণ হওয়ার আগে নগদায়নের ক্ষেত্রে প্রথম বছরে ১০.৬৫ শতাংশ, দ্বিতীয় বছরে ১১.২২ শতাংশ এবং তৃতীয় বছরে ১১.৮২ শতাংশ হারে মুনাফা পাবেন। অন্যদিকে দ্বিতীয় ধাপের বিনিয়োগকারীরা ৩ মাস অন্তর মুনাফা সঞ্চয়পত্র মেয়াদ পূর্ণ হওয়ার আগে নগদায়নের ক্ষেত্রে প্রথম বছরে ১০.৬০ শতাংশ, দ্বিতীয় বছরে ১১.১৬ শতাংশ এবং তৃতীয় বছরে ১১.৭৭ শতাংশ হারে মুনাফা পাবেন।

পেনশনার সঞ্চয়পত্র

প্রথম ধাপের বিনিয়োগকারীরা পেনশনার সঞ্চয়পত্র মেয়াদ পূর্ণ হওয়ার আগে নগদায়নের ক্ষেত্রে প্রথম বছরে ৯.৮৪ শতাংশ, দ্বিতীয় বছরে ১০.৩২ শতাংশ, তৃতীয় বছরে ১০.৮৪ শতাংশ, চতুর্থ বছরে ১১.৩৯ শতাংশ এবং পঞ্চম বছরে ১১.৯৮ শতাংশ হারে মুনাফা পাবেন। অন্যদিকে দ্বিতীয় ধাপের বিনিয়োগকারীরা পেনশনার সঞ্চয়পত্র মেয়াদ পূর্ণ হওয়ার আগে নগদায়নের ক্ষেত্রে প্রথম বছরে ৯.৭২ শতাংশ, দ্বিতীয় বছরে ১০.১৯ শতাংশ, তৃতীয় বছরে ১০.৮৪ শতাংশ, চতুর্থ বছরে ১১.৩৯ শতাংশ এবং পঞ্চম বছরে ১১.৯৮ শতাংশ হারে মুনাফা পাবেন।

পরিবার সঞ্চয়পত্র

প্রথম ধাপের বিনিয়োগকারীরা পরিবার সঞ্চয়পত্র মেয়াদ পূর্ণ হওয়ার আগে নগদায়নের ক্ষেত্রে প্রথম বছরে ৯.৮১ শতাংশ, দ্বিতীয় বছরে ১০.২৯ শতাংশ, তৃতীয় বছরে ১০.৮০ শতাংশ, চতুর্থ বছরে ১১.৩৫ শতাংশ এবং পঞ্চম বছরে ১১.৯৩ শতাংশ হারে মুনাফা পাবেন। অন্যদিকে দ্বিতীয় ধাপের বিনিয়োগকারীরা পেনশনার সঞ্চয়পত্র মেয়াদ পূর্ণ হওয়ার আগে নগদায়নের ক্ষেত্রে প্রথম বছরে ৯ দশমিক ৭২ শতাংশ, দ্বিতীয় বছরে ১০ দশমিক ১৯ শতাংশ, তৃতীয় বছরে ১০ দশমিক ৭০ শতাংশ, চতুর্থ বছরে ১১ দশমিক ২৩ শতাংশ এবং পঞ্চম বছরে ১১ দশমিক ৮০ শতাংশ হারে মুনাফা পাবেন।

পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট

প্রথম ধাপের বিনিয়োগকারীরা পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটে মেয়াদ পূর্ণ হওয়ার আগে নগদায়নের ক্ষেত্রে প্রথম বছরে ১০ দশমিক ৬৫ শতাংশ, দ্বিতীয় বছরে ১১ দশমিক ২২ শতাংশ এবং তৃতীয় বছরে ১১ দশমিক ৮২ শতাংশ হারে মুনাফা পাবেন। অন্যদিকে দ্বিতীয় ধাপের বিনিয়োগকারীরা এই সঞ্চয়পত্রে মেয়াদ পূর্ণ হওয়ার আগে নগদায়নের ক্ষেত্রে বছরে ১০ দশমিক ৬০ শতাংশ, দ্বিতীয় বছরে ১১ দশমিক ১৬ শতাংশ এবং তৃতীয় বছরে ১১ দশমিক ৭৭ শতাংশ হারে মুনাফা পাবেন।

এর মধ্যে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে সর্বোচ্চ মুনাফা ১১ দশমিক ৮৩ শতাংশ, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র ও পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটে ১১ দশমিক ৮২ শতাংশ এবং পেনশনার সঞ্চয়পত্রে সর্বোচ্চ ১১ দশমিক ৯৮ শতাংশ পর্যন্ত মুনাফা পাওয়া যাবে। পরিবার সঞ্চয়পত্রে সর্বোচ্চ মুনাফার হার থাকবে ১১ দশমিক ৯৩ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category