• সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চমক দেখানো কেপ ভার্দেকে নিয়ে দুশ্চিন্তায় আর্জেন্টিনা, লামায় রিসোর্ট মালিক ও তার সহযোগিদের বিরুদ্ধে নারী পর্যটককে শ্লীলতাহানির অভিযোগ স্কুলছাত্রীকে তুলে নিয়ে গণধর্ষণ; ২ ধর্ষক গ্রেফতার ৪৭তম বিসিএসের  ফলাফলে ১৫২১ জনকে নিয়োগের সুপারিশ বিপৎসীমার ৭ সেমি ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায় আগামী ১মাস হরমুজের একক নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে: আরাঘচি গ্রুপসেরা হলে বিশ্বকাপ জেতা হয় না আর্জেন্টিনার! এবার কি বদলাবে সেই গল্প? একই দিনে দুই দেশে উড়োযান দুর্ঘটনায় ২৫ জন নিহত মৌসুমী ফল উৎসবের মধ্য দিয়ে সতিকসাসের নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ

বিএনপি আমলে বেশি মার খেয়েছি আ.লীগের চেয়ে : আদালতে এনসিপি নেতা

ইউনাইটেড ডেস্ক: / ৩৪ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

দেশের জনপ্রিয় জাতীয় দৈনিক ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা আনোয়ার হোসেনকে দুদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত ।

রোববার (২৮ জুন) তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন।

রিমান্ড শুনানি শেষে আদালত থেকে কারাগারে যাওয়ার সময় আনোয়ার বলেন, ‘আমার অপরাধ আমি জুলাই যোদ্ধা, আমার বাড়ি-ঘর ভাংচুর করে শহীদউদ্দীন চৌধুরী এ্যানির খাস লোক বিএনপি সভাপতি মিঠু। আমারে মারধর করলে যখন ঘরে দৌড়ে পালাই তখন মিঠু এক হাজার লোক নিয়ে বাড়ি ঘেরাও করে।’

অন্য জুলাই যোদ্ধাদের গ্রেপ্তার করা হচ্ছেনা। আপনাকে কেনো? প্রশ্নের জবাবে আনোয়ার বলেন, ‘আমাকে দিয়ে শুরু করছে। আমি এ্যানি চৌধুরীর যত অন্যায় দুর্নীতি সব তুলে ধরেছি। আওয়ামী লীগের সময়ও এসব অন্যায়-দুর্নীতি তুলে ধরছি। তখনও হামলার স্বীকার হয়েছি কিন্তু বিএনপি আমলে আরও বেশি হয়েছি। বিএনপি আমারে অতিরিক্ত মারছে। বিএনপি আমার মা, বউ, ভাই সবাইরে মারছে। ভাইয়ের ঘড় ভাংচুর করছে।’

আপনি প্রধানমন্ত্রীকে কটুক্তি করে গ্রেপ্তার হয়েছেন বললে আনোয়ার বলেন, ‘এটা আমার বাকস্বাধীনতা, বলতেই পারি।’

আপনি প্রথম আলো ডেইলি স্টারে হামলা করেছেন কি-না জানতে চাইলে আনোয়ার বলেন, ‘এগুলো মিছা কথা’

এর আগে গত ২২ জুন সোমবার প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় করার মামলায় একই আদালত থেকে তাকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category