• রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

ট্রাফিক আইন লঙ্ঘনে ৩৯১৮ মামলা ডিএমপির

ইউনাইটেড ডেস্ক / ২৫ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ৩ হাজার ৯১৮টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গত বৃহস্পতি ও শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ডিএমপির এক বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৯টি বাস, ২টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ৪৩টি সিএনজি ও ৭৭টি মোটরসাইকেলসহ মোট ১৯৮টি মামলা হয়েছে। লালবাগ বিভাগে ২০টি বাস, ১৯টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজি ও ১৯৩টি মোটরসাইকেলসহ মোট ৩১৫টি মামলা হয়েছে। মতিঝিল বিভাগে ৩৮টি বাস, ১২টি ট্রাক, ৫০টি কাভার্ডভ্যান, ১৯৮টি সিএনজি ও ৫২২টি মোটরসাইকেলসহ মোট ৯৫৭টি মামলা হয়েছে। ওয়ারী বিভাগে ৪৪টি বাস, ৩৭টি ট্রাক, ২৯টি কাভার্ডভ্যান, ৩৩টি সিএনজি ও ১২৪টি মোটরসাইকেলসহ মোট ৩৫২টি মামলা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৭টি বাস, ৪টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ৭৫টি সিএনজি ও ১০৪টি মোটরসাইকেলসহ মোট ২৭৭টি মামলা হয়েছে। মিরপুর বিভাগে ২৭টি বাস, ২২টি ট্রাক, ৩১টি কাভার্ডভ্যান, ১১৩টি সিএনজি ও ৪৯২টি মোটরসাইকেলসহ মোট ৭৯৫টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৮৫টি বাস, ১৭টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ১৪০টি সিএনজি ও ২৯১টি মোটরসাইকেলসহ মোট ৬৯২টি মামলা হয়েছে। গুলশান বিভাগে ২৬টি বাস, ৬টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৪০টি সিএনজি ও ১৪৫টি মোটরসাইকেলসহ মোট ৩২২টি মামলা হয়েছে।এছাড়াও অভিযানকালে মোট ৭৫৫টি গাড়ি ডাম্পিং ও ৪৮৮টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category