বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি সাইদুর রহমান নিখোঁজ রয়েছেন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জের অন্যতম নেতাও ছিলেন তিনি। রোবিবার (২১ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড।
শুক্রবার সন্ধ্যা ৭টার পর থেকে নিখোঁজ রয়েছেন। তার ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ রয়েছে। এই ঘটনায় জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল ইসলাম বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর থানায় সাধারণ ডায়রি করেছেন।
মশিউর রহমান রিচার্ড জানান, শুক্রবার সন্ধ্যায় কালীরবাজার চারারগোপ এলাকা থেকে নিখোঁজ হন সাইদুর রহমান৷ এরপর থেকেই তার সন্ধান পাওয়া যাচ্ছে না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না মেলায় থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।
বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, রোববার রাতে থানায় সাধারণ ডায়রি করা হয়েছে। তার সন্ধানে আমাদের কার্যক্রম চলছে।