• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

খেলা ডেস্ক / ৩৮ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। টাইগ্রেস মেয়েরা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এক আসরে এবারই প্রথম ২ জয় পেল। এর আগে নির্দিষ্ট আসরে তাদের সর্বোচ্চ জয় ছিল এক ম্যাচ।

টস জিতে আগে ব্যাট করতে নেমে ১২৩ রান করে  বাংলাদেশ। জবাবে ১০০ রানেই থেমেছে পাকিস্তান, ২৩ রানে জেতে বাংলাদেশ। বল হাতে ৩টি করে উইকেট নিয়েছেন নাহিদা আক্তার ও সানজিদা আক্তার মেঘলা।

খেলা শেষে সংবাদ সম্মেলনে সহ-অধিনায়ক নাহিদা আক্তার বলেছেন, ‘অনেক দিন পর আমি ভালো বল করলাম। আমি নিজের শক্তি সম্পর্কে জানি। টিমমেটরাও জানে। আগের কিছু ম্যাচে ভালো বল করতে না পারলেও কোচিং স্টাফসহ সবাই আমার ওপর বিশ্বাস রেখেছে। আমি বোলিংয়ের সময় পরিস্থিতি বুঝে বল করার চেষ্টা করেছি।

তিনি আরও বলেছে, ‘উইকেট ব্যাটিং-বোলিং দু’দিকেই ভালো ছিল। তারাও ভালো বল করেছে। আমাদের অনেকে রান পায়নি। ১০-১৫ রান কম করেছি। তবুও আমাদের বিশ্বাস ছিল এই রান নিয়েই জেতা সম্ভব। দিন দিন আমাদের দল অনেক উন্নতি করছে।

ম্যাচ জয় নিয়ে নাহিদা বলেছেন, ‘ জিততে পেরেছি। এর আগে অস্ট্রেলিয়া ম্যাচে ব্যাটিং-বোলিং দুই বিভাগে ভালো করতে পারিনি। পরে আমাদের ভালো গেট-টুগেদার হয়, আমরা বসে কথা বলি যে, আমাদের এখান থেকে কী কী উন্নতি করে পরের ম্যাচে আগাতে পারি। এটাই প্ল্যান ছিল। আলহামদুলিল্লাহ ম্যাচ জিততে পেরেছি। আমরা আত্মবিশ্বাস নিয়েই পরের ম্যাচে যেতে চাই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category