আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর থেকেই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে লিওনেল মেসি । আর্জেন্টাইন অধিনায়কের সেই হ্যাটট্রিক মুগ্ধ করেছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভাকেও।
সেই মুগ্ধতার মধ্যেই জেনেভায় এক সংবাদ সম্মেলনে মেসিকে নিয়ে হালকা রসিকতা করে ব্রাজিল প্রেসিডেন্ট লুলা হেঁসে হেঁসে বলেন, “আমি ভাবছিলাম ব্রাজিলের হয়ে খেলার জন্য মেসিকে সাইন করাবো।” তিনি আরও বলেন, মরক্কোর সাথে ড্র করাটা ব্রাজিলের জন্য খুব বড় চিন্তার বিষয় না। কারণ তার মতে, মরক্কোই এই গ্রুপের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ। তিনি বলেন, ‘অনেকেই বলেন যে ব্রাজিলকে নিয়ে যখনই বেশি সন্দেহ করা হয়, ঠিক তখনই তারা বিশ্বকাপ জিতে, দেখা যাক কী হয়।’
মেসির দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে বিশ্বকাপে আর্জেন্টিনার শুরুটাও হয়েছে মনে রাখার মতো। আলজেরিয়াকে ৩-০ গোল হারিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। মাঠের লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী দল হলেও আর্জেন্টিনার সে ম্যাচে চোখ ছিল ব্রাজিল প্রেসিডেন্টের এদিকে আর্জেন্টিনা উড়ন্ত সূচনা পেলেও ভিন্ন অভিজ্ঞতা হয়েছে ব্রাজিলের। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ ড্র করেছে দলটি। তবে ব্রাজিলের এমন পারফরম্যান্সে মোটেও হতাশ নন লুলা। দলকে আগলে রাখতে গিয়ে কেপ ভার্দের বিপক্ষে স্পেনের ড্র টেনে আনেন তিনি।
ব্রাজিলের ড্র প্রসঙ্গে দেশটির প্রেসিডেন্ট বলেন, ‘স্পেনও কেপ ভার্দের সঙ্গে প্রথম ম্যাচ ড্র করেছে। যা আমাদের থেকেও খারাপ ছিল। যখনই ব্রাজিলকে নিয়ে সবার সন্দেহ থাকে তখনই তারা চ্যাম্পিয়ন হয়।’
আগামী শুক্রবার পরের ম্যাচে হাইতির মুখোমুখি হবে ব্রাজিল।