প্রথমবারের মতো খেলতে এসা বিশ্বকাপের মঞ্চে প্রথম গোলের দেখা পেলেও হার এড়াতে পারেনি উজবেকিস্তান। ম্যাচটি ৩-১ গোল ব্যবধানে জিতেছে কলম্বিয়া।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালাতে থাকে কলম্বিয়া। ৪০ মিনিটের মাথায় ড্যানিয়াল মুনোজ করা গোলে প্রথম গোল দেখা পায় তারা । লুইস দিয়াজের দেওয়া পাসে গোলটি করেন তিনি। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।
ম্যাচে ফিরতে দ্বিতীয়ার্ধে আক্রমণ বাড়াতে থাকে উজবেকিস্তান। সেই সুবাদে ৬০তম মিনিটে আসে সমতা গোল। গোলটি করেন আববোসবেক ফয়জুললভ।
কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা দলটির। এরপর উজবেকিস্তানের জালে আরও দুবার বল পাঠায় কলম্বিয়া। ৬৫তম মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন লুইস দিয়াজ। আর ম্যাচের একদম অন্তিম মুহূর্তে ব্যবধান ৩-১ করেন জেমিনটন ক্যাম্পাজ।
এই জয়ের ফলে গ্রুপ পর্বে নিজেদের অবস্থান অনেকটাই মজবুত করল কলম্বিয়া। সর্বোচ্চ তিন পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান তাদের।