• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

সিলেটে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু

স্বাস্থ্য ডেস্ক / ৪২ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই বিভাগে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭২ জনে।

১৭ জুন (বুধবার) সকালে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মারা যাওয়া তিন শিশুর মধ্যে ১জন রাইয়ান সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ২জন তাউসিফ ও আমায়রা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তাদের বয়স ৭ থেকে ৫ মাস।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৭ জুন পর্যন্ত সিলেট বিভাগে মোট ৩২৩ জন হাম রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ২৮৪ জন রোগী। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন একজন রোগী শনাক্ত হয়েছে এবং একই সময়ে ৫৬ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

সরকারি হিসাবে এ পর্যন্ত সিলেট বিভাগে হামে মৃতের সংখ্যা হলো- সুনামগঞ্জে ৩০ জন, সিলেটে ২৭ জন, মৌলভীবাজারে ৯ জন এবং হবিগঞ্জে ৬ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category