• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

কাউন্টিতে ম্যাচসেরা বোলিং হাসান মাহমুদের, শিকার ৯ উইকেট

স্পোর্টস ডেস্ক: / ১৮ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

কাউন্টি চ্যাম্পিয়নশিপের অভিষেকেই বল হাতে অবিশ্বাস্য কীর্তি গড়লেন হাসান মাহমুদ। তাঁর ম্যাচ ও ইনিংস সেরা বোলিং নৈপুণ্যে ব্ল্যাকপুলে ল্যাঙ্কাশায়ারকে তিন দিনের মধ্যে ১৪০ রানের বড় ব্যবধানে হারিয়েছে কেন্ট।

​ম্যাচ জয়ের জন্য ৪২৪ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে হাসানের তোপের মুখে ২৮২ রানেই থমকে যায় ল্যাঙ্কাশায়ারের দ্বিতীয় ইনিংস। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ১৬ ওভার বল করে মাত্র ৬৯ রান খরচায় ৬টি উইকেট শিকার করেন এই বাংলাদেশি পেসার। এর আগে প্রথম ইনিংসেও তিনি মাত্র ৩২ রান দিয়ে তুলে নিয়েছিলেন ৩টি উইকেট। ​সব মিলিয়ে ১০১ রান খরচ করে ৯ উইকেট শিকার—এটাই এখন হাসানের ক্রিকেট ক্যারিয়ারের সেরা বোলিং রেকর্ড। একইসঙ্গে দ্বিতীয় ইনিংসে পাওয়া ৬ উইকেট তাঁর ক্যারিয়ারের সেরা ইনিংস বোলিং ফিগার। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি কিংবা প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ ক্রিকেট মিলিয়ে এর আগে কখনো এক ম্যাচে ৯ উইকেট বা এক ইনিংসে ৬ উইকেট পাওয়ার স্বাদ পাননি তিনি।

​প্রথম শ্রেণির ক্রিকেটে এই প্রথমবার ইনিংসে ৬ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন হাসান। আর এই দুর্দান্ত পারফরম্যান্সের পথ ধরেই প্রথম শ্রেণির ক্রিকেটে উইকেটের সেঞ্চুরি (১০৪টি উইকেট) পূর্ণ করলেন তিনি। হাসানের এমন রাজকীয় জয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টু-র পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে কেন্ট।

​দলের এমন দারুণ জয়ের পর কেন্ট অধিনায়ক ড্যানিয়েল বেল-ড্রামন্ড বাংলাদেশের এই পেসারের ভূয়সী প্রশংসা করে বলেন: ​”হাসান আজ  বিশ্বমানের বোলিং প্রদর্শন করেছে। পুরো ম্যাচ জুড়ে সে দারুণ গতি ও নিয়ন্ত্রণ বজায় রেখে বল করেছে। যখনই প্রতিপক্ষ কোনো জুটি গড়ার চেষ্টা করেছে, হাসান তখনই ব্রেক-থ্রু এনে দিয়েছে।

​সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের মর্যাদাপূর্ণ কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলছেন হাসান মাহমুদ। কেন্টের জার্সিতে সব মিলিয়ে ছয়টি ম্যাচ খেলার কথা রয়েছে তাঁর। এর আগে বাংলাদেশের হয়ে উস্টারশায়ার ও সারের হয়ে দুই মেয়াদে কাউন্টি খেলেছিলেন সাকিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category