• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বালের্দির বদলি হিসেবে আর্জেন্টিনা দলে সেনেসি আগের সরকার ক্যাপাসিটি চার্জের নামে রাষ্ট্রের ওপর অনেক বড় আর্থিক দায় চাপিয়েছে : বিদ্যুৎমন্ত্রী ট্রাম্পের যুদ্ধ থামানোর সিদ্ধান্তে কিছুই জানতেন না নেতানিয়াহু এক-তৃতীয়াংশ টাকা কিছু ব্যাংক থেকে চুরি হয়ে গেছে: গভর্নর ১২ হাজার কোটির বেশি বরাদ্দ পেয়েছে ৫৮ পাবলিক বিশ্ববিদ্যালয় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল অন্যায্য: গাজী আতাউর রহমান ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ‌‘ফাঁপা বুলি ও প্রতারণামূলক’: এনসিপি  আদ্‌-দ্বীন হাসপাতালের রোগীদের ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত বাংলা‌দে‌শে এসেছেন ভার‌তের নতুন হাইকমিশনার

বালের্দির বদলি হিসেবে আর্জেন্টিনা দলে সেনেসি

ক্রীড়া প্রতিবেদক / ২০ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

আর্জেন্টিনার বিশ্বকাপ দলে লেওনার্দো বালের্দির পরিবর্তে কে সুযোগ পাচ্ছেন, তা নিয়ে জল্পনার অবসান হয়েছে। শেষ পর্যন্ত চোটের কারণে ছিটকে যাওয়া বালের্দির বদলি হিসেবে দলে জায়গা পেয়েছেন সদ্য টটেনহাম হটস্পারে যোগ দেওয়া ডিফেন্ডার মার্কোস সেনেসি। গতকাল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) আনুষ্ঠানিকভাবে ২৯ বছর বয়সী এই সেন্টার ব্যাককে দলে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে।

 

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব বোর্নমাউথের হয়ে সদ্য শেষ হওয়া মৌসুমে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন সেনেসি। রক্ষণভাগের এই ভরসাযোগ্য ফুটবলার ক্লাবটির ইতিহাস গড়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর অবদানে প্রথমবারের মতো ইউরোপীয় ক্লাব প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করে বোর্নমাউথ।

 

যদিও ইউরোপা লিগে খেলার সুযোগ ছিল, তবুও বোর্নমাউথের নতুন চুক্তির প্রস্তাবে সাড়া দেননি সেনেসি। বল নিয়ন্ত্রণে দক্ষ এই ডিফেন্ডার ফ্রি ট্রান্সফারে পাড়ি জমিয়েছেন টটেনহাম হটস্পারে, যারা গত মৌসুমে প্রিমিয়ার লিগে কোনোমতে অবনমন এড়াতে সক্ষম হয়েছিল।

 

বিশ্বকাপে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আর্জেন্টিনা আগামী ১৬ জুন। কানসাস সিটিতে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category