• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
বাজেটের লক্ষ্য বাস্তবায়িত হওয়া গুরুত্বপূর্ণ: সিপিডি বাজেট শ্রমজীবীদের স্বার্থ রক্ষায় ব্যর্থ উল্লেখ করে সংশোধনের দাবি সড়কপথে বাংলাদেশে এসে কী বার্তা দিলেন ভারতের নতুন হাইকমিশনার? ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ শতাংশ পদে অগ্রাধিকার নারীদের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে মধ্যরাতে চুরি, অ্যাটর্নি জেনারেল বলছেন পরিকল্পিত যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিজিবি-বিএসএফের শীর্ষ বৈঠক বিশ্বকাপের প্রথম ম্যাচে ৩ লাল কার্ড বাজেট বাস্তবায়নে তিন ‘প্রধান প্রতিবন্ধকতা’ দেখছে জামায়াত নেত্রকোনার ধর্ষণ মামলার আসামি গাজীপুরে আটক ঢাকাসহ আট বিভাগেই বৃষ্টির আভাস

কোমায় থাকা থাই রাজকুমারীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক / ৩৬ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 100?

থাইল্যান্ডের রাজকুমারী বাজরাকিতিয়াভা তিন বছরেরও বেশি সময় কোমায় থাকার পর মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৪৭ বছর।

১২ জুন ( শুক্রবার) থাই রাজপ্রাসাদ এক বিবৃতিতে জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে ব্যাংককের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।

রাজকুমারী বাজরাকিতিয়াভা ছিলেন থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন-এর সাত সন্তানের মধ্যে জ্যেষ্ঠ। তিনি ১৯৭৮ সালের ৭ ডিসেম্বর জন্মগ্রহণ করেন।শিক্ষাজীবনে তিনি আইন বিষয়ে উচ্চশিক্ষা অর্জন করেন এবং যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে দুটি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পড়াশোনা শেষে তিনি নিউইয়র্কে জাতিসংঘে থাইল্যান্ডের মিশনে কিছু সময় দায়িত্ব পালন করেন। পরে দেশে ফিরে ব্যাংককসহ বিভিন্ন স্থানে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে কাজ করেন।
২০২২ সালের ডিসেম্বরে নিজের পোষা কুকুরদের নিয়ে ব্যায়াম করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাজকুমারী বাজরাকিতিয়াভা।চিকিৎসকেরা জানান,হৃদযন্ত্রে মাইকোপ্লাজমা সংক্রমণের কারণে তার হৃদস্পন্দন মারাত্মকভাবে অনিয়মিত হয়ে পড়ে ও তিনি কোমায় চলে যান।
রাজপ্রাসাদের বিবৃতিতে বলা হয়,চিকিৎসক দল সর্বোচ্চ ও নিবিড় চিকিৎসা সেবা প্রদান করেছিল।কিন্তু তার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হতে থাকে।
আইন, কূটনীতি ও জনসেবায় তার সক্রিয় ভূমিকার কারণে তিনি থাইল্যান্ডের রাজপরিবারের অন্যতম সম্মানিত সদস্য হিসেবে পরিচিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category