• শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
হিলিতে দামকমেছে পেঁয়াজের, স্বস্তিতে ক্রেতারা কমলগঞ্জে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা, বিচারের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন হ্যান্ডবলে মালদ্বীপকে হারাল বাংলাদেশ যেভাবে দেখবেন অনলাইনে ফুটবল বিশ্বকাপ খেলা রুপচর্চার ৭ প্রসাধনীতে কর ছাড় গণমুখী বাজেট উপস্থাপনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফিনল্যান্ড বিএনপির অভিনন্দন ইরানে আজ রাতেই আরও বড় হামলার হুঁশিয়ারি, খারগ দ্বীপ নিয়ন্ত্রণেরও ইঙ্গিত ট্রাম্পের সরাইলে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড, সাথে অন্য ভাতাও বাড়বে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পরিবারের ভাতা বাড়ছে ৫ হাজার টাকা

অনাকাঙ্খিত ভুল নেইমারের বিশ্বকাপ জার্সিতে

স্পোর্টস ডেস্ক: / ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

ইনজুরির কারণে প্রথম ম্যাচে মাঠে নামা নিয়ে সন্ধিহান , তবে এবার মাঠের বাইরে একদম ভিন্ন এক কারণে খবরের শিরোনাম হলেন ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার জুনিয়র। ব্রাজিলের অফিশিয়াল কিট স্পন্সর নাইকির তৈরি করা নেইমারের একটি অফিশিয়াল জার্সি সামাজিক যোগাযোগ মাধ্যমে হু হু করে ভাইরাল হয়েছে। জার্সিতে নেইমারের নামের শেষ অংশের ডট নিয়েই এখন সেলেসাও ভক্তদের মধ্যে চলছে তুমুল বিতর্ক।

 

ব্রাজিলিয়ান সাংবাদিক জোয়াও ভিটোর দো সান্তোস জানিয়েছেন, এক সচেতন ব্রাজিলিয়ান ফুটবল ভক্ত নাইকির অফিশিয়াল ওয়েবসাইট থেকে নেইমারের নাম কাস্টমাইজত করা জার্সিটি কেনার সময় এই ‘অদ্ভুত’ বিষয়টি খেলায় করেন এবং ইন্টারনেটে শেয়ার করার পরপরই তা ভাইরাল হয়ে যায়।

আসলে রহস্যটি লুকিয়ে আছে নেইমারের নামের বানানের ভেতরে। নাইকির অফিশিয়াল কাস্টমাইজেশন অপশনে নেইমারের ১০ নম্বর জার্সির পেছনে লেখা আছে ‘Neymar Jr.’ অর্থাৎ জুনিয়রের পর একটি ফুলস্টপ বা ডট চিহ্ন রয়েছে।

এই একটি ডট চিহ্নই পুরো বিতর্কের জন্ম দিয়েছে। কারণ নেইমার তার পুরো ক্যারিয়ারে ক্লাব ফুটবল কিংবা জাতীয় দলের জার্সিতে কখনই এই ডট চিহ্ন ব্যবহার করেননি। এমনকি ফিফা বা সিবিএফ (ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন)-এর অফিশিয়াল প্রোমোশনাল মেটেরিয়ালেও ডট ছাড়া নামটাই ব্যবহার করা হয়।

 

অবশ্য সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ভাইরাল হওয়ার পর ভক্তরা দুইভাবে বিভক্ত হয়ে গেছেন। এক দলের দাবি নাইকি এখানে অপ্রত্যাশিত ভুল করেছে। একজন ব্র্যান্ড অ্যাথলেটের জার্সির ঐতিহ্য তারা নষ্ট করতে পারে না। বিশ্বকাপের মঞ্চের নেইমারের জার্সিতে এমন অনাকাঙ্ক্ষিত ভুল মেনে নেওয়া যায় না।

আরেক পক্ষের দাবি, নাইকি আসলে কোনো ভুল করেনি। বরং তারা ব্যাকরণগতভাবে একদম সঠিক কাজটিই করেছে। যেহেতু জুনিয়রের সংক্ষিপ্ত রূপটি তারা লিখেছে, সেক্ষেত্রে ডট দেওয়াটাই সঠিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category