• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের খসড়া আচরণ বিধিমালা চূড়ান্ত করলেন ইসি পুরোনো গাড়ি বিতর্কে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী মাইক্রোস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে ভৈরবে সংঘর্ষ, ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ প্রাথমিকে আসছে শিক্ষার নতুন নীতিমালা,নিয়োগ-বেতন কাঠামো হবে স্পষ্ট ফুটবল বিশ্বকাপ: হিলিতে পতাকা বিক্রি জমজমাট স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলায় দু’জনকেই কারাগারে পাঠানোর নির্দেশ  পঞ্চম শ্রেণির ছাত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা; ধর্ষণের দায়ে মুদি দোকানি গ্রেফতার মে মাসে আইসিসি সেরা খেলোয়ার বাংলাদেশের তাইজুল ও মুশফিকুর ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক দুই শিশু সন্তানকে কাঁঠাল খেতে দিয়ে মা ঘুমিয়ে পড়ে; পুকুরে ডুবে শিশুদের মৃত্যু 

ফুটবল বিশ্বকাপ: হিলিতে পতাকা বিক্রি জমজমাট

Reporter Name / ২২ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি ::
আর মাত্র একদিন পর পর্দা উঠতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ২০২৬ ফুটবল বিশ্বকাপের। বিশ্বকাপের উন্মাদনায় ইতোমধ্যেই মেতে উঠেছেন ফুটবলপ্রেমীরা। প্রিয় দলকে সমর্থন জানাতে দিনাজপুরের হিলিতে বেড়েছে বিভিন্ন দেশের পতাকার চাহিদা। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা বিক্রিতে দেখা গেছে ব্যাপক উৎসাহ।
 বুধবার (১০ জুন) সকালে হিলি গোডাউন মোড়সহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, অটোরিকশা ও ভ্রাম্যমাণ স্টলে বিভিন্ন আকারের ফুটবল দলের পতাকা বিক্রি করছেন ব্যবসায়ীরা। ছোট, মাঝারি ও বড় আকারের পতাকা ৫০ টাকা থেকে শুরু করে কয়েকশ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। এছাড়া লম্বা বাঁশ ও লাঠিতে পতাকা টাঙিয়ে বিক্রি করতে দেখা যায় অনেক বিক্রেতাকে।
পতাকা বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, বিশ্বকাপ সামনে রেখে কয়েকদিন ধরেই পতাকা বিক্রি করছি। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা। প্রতিদিনই ভালো বিক্রি হচ্ছে। অনেকেই বাড়ি, দোকান ও যানবাহনে লাগানোর জন্য পতাকা কিনছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, হিলিতে আর্জেন্টিনা ও ব্রাজিল, দুই দলেরই বিপুল সংখ্যক সমর্থক রয়েছে। ইতোমধ্যে অনেকেই নিজেদের পছন্দের দলের জার্সি পরে ঘোরাফেরা শুরু করেছেন। বিভিন্ন সড়ক, বাজার, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান এবং চায়ের দোকানে বিশ্বকাপ ও প্রিয় দলকে নিয়ে চলছে আলোচনা, তর্ক-বিতর্ক ও ভবিষ্যদ্বাণী।
আর্জেন্টিনার সমর্থক আলী আজগর বলেন, বিশ্বকাপ এলেই অন্যরকম আনন্দ কাজ করে। আমরা বন্ধু-বান্ধব মিলে আর্জেন্টিনার পতাকা কিনেছি। আশা করছি মেসির দল এবারও ভালো খেলবে এবং শিরোপা ধরে রাখবে। তাই আগে থেকেই উৎসবের প্রস্তুতি নিচ্ছি।
ব্রাজিলের সমর্থক আরিফুল ইসলাম বলেন, ব্রাজিল বিশ্বের অন্যতম সফল দল। নতুন প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে এবারও ব্রাজিল দুর্দান্ত পারফরম্যান্স করবে বলে বিশ্বাস করি। দলকে সমর্থন জানাতে আমরা পতাকা ও জার্সি কিনছি। বিশ্বকাপকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে পতাকার চাহিদা। আগামী কয়েকদিন বিক্রি আরও বাড়বে বলে আশা করছেন তারা। ফুটবল বিশ্বকাপকে ঘিরে হিলিজুড়ে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে সমর্থকদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category