• বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
৩০ বছর পর কবর থেকে সালমান শাহর মরাদেহ তোলার নির্দেশ আদালতের ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরোও ৮ শিশুর মৃত্যু কাগুজে বাজেটের মূল্য নেই যদি জনগণের কল্যাণ নিশ্চিত না হয় : চরমোনাই পীর ঢাকা – ময়মনসিংহ – জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক কাল বাজেট পেশ, প্রস্তাবিত বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা ইসলামী ব্যাংকে অস্থিরতায় এবিবির উদ্বেগ প্রকাশ ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই অজ্ঞাত ৬ জনের বিরুদ্ধে মামলা মার্কিনীদের সঙ্গে বাণিজ্যচুক্তিকে ‘হুকুমনামা’ আখ্যা আনু মুহাম্মদের ছয় জাতির হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন: ক্রীড়া প্রতিমন্ত্রী ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি অনুসরণ করছে সরকার

যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক: / ২১ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

মার্কিন হামলার জবাবে বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরে ঘাঁটিতে পাল্টা ড্রোন হামলা চালিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে।মার্কিনীদের অবস্থান লক্ষ্য করে  ইরানের হামলা চলমান থাকবে বলেও হুশিয়ারি দেয় দেশটির বিপ্লবী গার্ড।

বুধবার (১০ জুন) সকালে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছে, তাদের ওপর মার্কিনিদের হামলার জবাবে পঞ্চম নৌবহরে হামলা চালানো হয়েছে এবং এ হামলায় ড্রোন ব্যবহার করা হয়েছে বলেও উল্লেখ করেছে বাহিনীটি।

গত সোমবার হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ইরান এটি ভূপাতিত করেছে এমন দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর ইরানের উপকূলবর্তী বিভিন্ন জায়গায় হামলা চালায় মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড।

তারা এক বিবৃতিতে বলেছে, ইরান তাদের হেলিকপ্টার ভূপাতিত ছাড়াও পণ্যবাহী জাহাজে হামলা চালিয়ে যে আগ্রাসন চালিয়েছে সেটির জবাবে সমানুপাতিক হারে হামলা চালানো হয়েছে।‎

‎অপরদিকে বিপ্লবী গার্ড বিবৃতিতে জানিয়েছে, যদি যুক্তরাষ্ট্রের আগ্রাসন চলতে থাকে তাহলে পরবর্তীতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

‎তারা বলেছে, “মিথ্য অজুহাতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবাজ সরকার জাস্ক, সিরিক এবং কিশমের বিভিন্ন জায়গায় আজ ভোরে হামলা চালিয়েছে। এতে সিরিকের একটি টেলিযোগাযোগ মাস্তুল এবং দুটি পানির ট্যাংক ধ্বংস হয়েছে। এর জবাবে বাহরাইনে পঞ্চম নৌবহরে হামলা চালানো হয়েছে। যদি তাদের আগ্রাসন অব্যাহত থাকে পরবর্তীতে আরও কঠোর হামলা চালানো হবে।”

পারস্য উপসাগরের তীরে অবস্থিত বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। গত ফেব্রুয়ারিতে যখন যুদ্ধ বাঁধে তখন বাহরাইনের রাজধানীতে ব্যাপক হামলা চালিয়েছিল ইরান।

‎সূত্র: আলজাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category