• বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিশুমৃত্যু নিয়ে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যায় সন্তুষ্ট নন স্বাস্থ্যমন্ত্রী ইউরোপে যাওয়ার পথে সাগরে প্রাণ হারালেন ১,৩০০-এর বেশি অভিবাসনপ্রত্যাশী বাজেট অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্কুলছাত্রীকে তুলে নিয়ে বিবস্ত্র করে ভিডিও ধারণ: প্রধান আসামি গ্রেফতার ৩০ বছর পর কবর থেকে সালমান শাহর মরাদেহ তোলার নির্দেশ আদালতের ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরোও ৮ শিশুর মৃত্যু কাগুজে বাজেটের মূল্য নেই যদি জনগণের কল্যাণ নিশ্চিত না হয় : চরমোনাই পীর ঢাকা – ময়মনসিংহ – জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক কাল বাজেট পেশ, প্রস্তাবিত বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা ইসলামী ব্যাংকে অস্থিরতায় এবিবির উদ্বেগ প্রকাশ

নাসির-তামিমা দম্পতির মামলার রায় আজ, আদালতে হাজির দুজনই

Reporter Name / ১৫ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

ডিভোর্স সম্পন্ন না করেই অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আজ বুধবার। এ উপলক্ষে দুজনই আদালতে হাজির হয়েছেন।

সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা গেছে, ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে বেলা ১২টার পর রায় ঘোষণা করা হবে। গত ৬ মে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত এদিন রায়ের জন্য নির্ধারণ করেন।

রায় ঘোষণাকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই আদালত প্রাঙ্গণে সংশ্লিষ্টদের উপস্থিতি লক্ষ্য করা যায়। বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে নাসির হোসাইন ও তামিমা সুলতানা ঢাকার ৫ নম্বর সিএমএম আদালতে উপস্থিত হন।

আদালতে বাদীপক্ষের আইনজীবী ইসরাত হাসান এবং আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলুসহ উভয় পক্ষের আইনজীবীরা উপস্থিত রয়েছেন। মামলার বাদী রাকিবও আদালতে উপস্থিত হয়েছেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তামিমা সুলতানার সঙ্গে রাকিবের বিয়ে হয়। তাদের একটি কন্যাসন্তান রয়েছে। অভিযোগ করা হয়, বৈবাহিক সম্পর্ক চলমান থাকা অবস্থায় ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি তামিমা জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসাইনকে বিয়ে করেন।

পরবর্তীতে ২০২১ সালের ফেব্রুয়ারিতে নাসির ও তামিমার বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সামনে আসে। এরপর ওই বছরের ২৪ ফেব্রুয়ারি রাকিব আদালতে মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০২১ সালের সেপ্টেম্বরে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে সাক্ষ্যগ্রহণ, আত্মপক্ষ সমর্থন এবং সাফাই সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হওয়ার পর মামলাটি রায়ের পর্যায়ে পৌঁছায়।

এখন আদালতের রায়ের দিকেই তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category