• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী দলীয় নির্দেশনা অমান্য করে তিতুমীর কলেজে ছাত্রদল নেতার পোস্টার  আশুলিয়ায় একটি পোশাক কারখানায় আগুন, আহত ১৪ জন জন্ম-মৃত্যু নিবন্ধন সেবা আরও কার্যকর করার তাগিদ “অন্যান্য দেশের তুলোনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম” তেলের নতুন দাম প্রত্যাহারের দাবি জানিয়েছে খেলাফত মজলিস চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নেবে ইসি আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞার প্রস্তুতি ট্রাম্পের আত্মহত্যা প্ররোচনা মামলায় সস্ত্রীক গাজী নজরুল গ্রেপ্তার তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার: জনগনের পাশে থাকা সরকারের দায়িত্ব

মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে অর্থ ছিনতাই

Reporter Name / ১৬৫ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মতিঝিলে লোকমান হোসেন নামের এক ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। এ সময় তার হাতে ও পায়ে তিনটি গুলি লেগেছে। তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন স্থানীয়রা।

‎রবিবার (৭ জুন) বিকেল সোয়া ৩টায় মতিঝিল শাপলা চত্বরে জনতা ব্যাংকের সামনে এই ঘটনা ঘটে।

‎এ বিষয়ে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, ওই ব্যক্তি মানি এক্সচেঞ্জের ব্যবসায়ী বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি মতিঝিল শাপলা চত্বর দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা তাকে গুলি করে তার সঙ্গে থাকা একটি ব্যাগ নিয়ে যায়। ওই ব্যাগে প্রায় ১৭ লাখ টাকা ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে ওই ব্যবসায়ীকে পথচারীরা উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে গেছে।

‎তিনি আরো জানান, ওই ব্যবসায়ীর হাতের কুনুইর নিচে একটি এবং পায়ে হাঁটুর নিচে দুটি গুলি লেগেছে। কারা এই অপকর্ম করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

ইউনি/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category