• শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আদ-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা আদ্-দ্বীন হাসপাতালে বেকারির সন্ধান পাওয়া গেছে : স্বাস্থ্যমন্ত্রী শিবপুরে প্রাইভেটকার ও অটোরিকশার সংঘর্ষে চালকসহ ২ জন নিহত প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পেয়ে স্বপ্ন পূরণ নূরজাহান বেগমের মিস ইউনিভার্স থেকে সরে দাঁড়াল ফ্রান্স, ৭৪ বছরের ইতিহাসে প্রথমবার জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : আমির খসরু জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিয়ের জন্য উপযুক্ত কাউকে খুঁজে পাচ্ছেন না বাঁধন গরমে অস্বস্তিতে ট্রাম্প; খাঁচায় স্ট্যান্ডফ্যান স্থাপনের পরিকল্পনা ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধকালে মার্কিনীদের যোগ সাজসে গোপনে হামলা চালায় আরব আমিরাত

দর্শনার্থীদের পদচারনায় মুখর চিনাদী বিল; সরু রাস্তায় পথে পথে ভোগান্তি

Reporter Name / ৪৮ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক 
নরসিংদীর শিবপুরের ঐতিহ্যবাহী চিনাদী বিল প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত চিনাদী বিল হয়ে উঠেছে প্রকৃতিপ্রেমী মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু। ঈদ পরবর্তী ভ্রমণপিপাসু বিনোদন প্রেমীরা এই বিলের সৌন্দর্য উপভোগ করতে ভিড় করছেন। ঈদের দ্বিতীয় দিন চিনাদী বিলপাড়ে হাজারো মানুষের সমাগম দেখা যায়।
নরসিংদী জেলার শিবপুর উপজেলা সদর থেকে ৮ কিলোমিটার পশ্চিমে দুলালপুর ইউনিয়নে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই চিনাদী বিল। প্রায় ৫৫০ বিঘা আয়তনের বিশাল এই জলরাশি, যার নাম চিনাদী বিল। এই বিল শুধুই একটা জলাশয় নয়, এ যেন প্রকৃতির এক অপার ক্যানভাস, যেখানে নীল আকাশ, সবুজ ধানক্ষেত, আর স্বচ্ছ জলের মেলবন্ধনে সৃষ্টি হয়েছে এক অপার্থিব সৌন্দর্য।
উপজেলার দুলালপুর ইউনিয়নের মানিকদী, শিমুলিয়া, দুলালপুর, ভিটি চিনাদী ও দরগাহবন্দ – এই পাঁচ গ্রামের মিলনস্থলে অবস্থিত এই বিল, প্রকৃতি প্রেমীদের জন্য এক অভয়ারণ্য। বিলের তীরে রয়েছে কৃষককের আবাদ করা নানা রকম শাকসবজির ক্ষেত। বিলজুড়ে রয়েছে হাজারও মৎস্যজীবীর বিচরণ।
শুক্রবার বিল এলাকা সরেজমিন ঘুরে দেখা যায়, ঈদের দ্বিতীয় দিন পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। এসময় পর্যটকদের ভিড়ে
বিলের চারপাশে ছিল উৎসবমুখর পরিবেশ। কেউ নৌকাভ্রমণে, কেউবা বিলপাড়ে আড্ডা আর ছবি তুলতে ব্যস্ত সময় পার করেন। স্থানীয় ছোট ব্যবসায়ী ও ভ্রাম্যমাণ দোকানিদের মাঝেও ছিল বাড়তি প্রাণচাঞ্চল্য।
তবে পর্যটকদের ব্যাপক উপস্থিতির কারণে এলাকাটির সরু সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনের চাপ সামাল দিতে হিমশিম খেতে হয় আগতদের।
অনেক দর্শনার্থী অভিযোগ করেন, চিনাদী বিলে যাতায়তের  রাস্তাগুলো সরু  হওয়ায় এখানে আসতে দূর্ভোগ পোহাতে হয়েছে তাদের। শিবপুুর সদর থেকে এখানে আসতে মাত্র ৮ কিলো রাস্তা। তারপরেও যেন দুর্ভোগের শেষ নেই। একে তো সরু রাস্তা অপরদিকে রাস্তা বিভিন্ন স্থানে খানাখন্দ। ফলে এই রাস্তা দিয়ে চিনাদী বিলে ঘুরতে আসা পর্যটকদের দূর্বোগ পোহাতে হচ্ছে।
এছাড়াও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় পরিবার নিয়ে ঘুরতে আসা অনেকেই উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে বিলপাড়ে ভিড় নিয়ন্ত্রণ, যানবাহন পার্কিং এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।
স্থানীয় সচেতন মহলের দাবি, চিনাদী বিলকে একটি সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হলে দ্রুত সড়ক প্রশস্তকরণ, পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা, নিরাপত্তা জোরদার এবং দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।
প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর চিনাদি বিলকে পরিকল্পিতভাবে উন্নয়ন করা গেলে এটি ভবিষ্যতে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন স্পটে পরিণত হতে পারে বলে মনে করছেন এলাকাবাসী।
শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category