• শুক্রবার, ২৯ মে ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর ড্রিম হলিডে পার্কে বিনোদন প্রেমিদের ঢল শিশু ধর্ষণ : গণপিটুনির ৬ দিন পর যুবকের মৃত্যু দেশে পৌঁছেছে ইরাকে মিসাইলের আঘাতে নিহত শ্রাবনের মরদেহ ফেসবুক পেইজ খুলে ‘সাংবাদিক;’মর্যাদা ক্ষুন্ন করা হচ্ছে পেশাদার সাংবাদিকতার  ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি পাঠ্যবইয়ে জিয়াউর রহমানের নিবন্ধ ‘একটি জাতির জন্ম’ অন্তর্ভুক্তির পরামর্শ বিশিষ্টজনদের দিবালাকে বাদ দেওয়ার কারণ জানালেন স্কালোনি হামের প্রাদুর্ভাব ও মৃত্যুর সংখ্যা অনেকটাই কমে গেছে: স্বাস্থ্যমন্ত্রী চট্টগ্রামে বাস ও লেগুনার খোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু নারী সাফ চ্যাম্পিয়নশিপ; মালদ্বীপকে হারিয়ে সেমিতে বাংলাদেশ

নরসিংদীর ড্রিম হলিডে পার্কে বিনোদন প্রেমিদের ঢল

Reporter Name / ২৫ Time View
Update : শুক্রবার, ২৯ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক 

গত ঈদুল ফিতরের মত এবারে ঈদুল আজহায় টানা ছুটি ভোগ করছে দেশের কর্মজীবি মানুষ। আর ঈদের ছুটি মানেই পরিবার- পরিজনদের নিয়ে ঘুরা-ফেরা, ছুটে বেড়ানো। তাই ঈদের এই ছুটিতে সরব হয়ে দেশে বিনোদন কেন্দ্রগুলো। ঈদে দ্বিতীয় দিনে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে বিনোদন প্রেমিদের ঢল নামে।

শুক্রবার (২৯ মে) ঈদের দ্বিতীয় দিন দর্শনার্থীদের ভিড়ে মুখর দেশের অন্যতম বিনোদন কেন্দ্র নরসিংদীর ড্রিম হলিডে পার্ক। এই দিন সকাল থেকেই পার্কটিতে সব বয়সী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ঈদুল আজহার ছুটি উপভোগ করতে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসেছেন অসংখ্য মানুষ।

সরেজমিনে দেখা গেছে, হাজারো বিনোদন প্রেমীদের ভিড়ে মুখর হয়ে উঠেছে ‘নরসিংদীর ড্রিম হলিডে পার্ক’।  নরসিংদী সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে পাঁচদোনার চৈতাবতে প্রায় সাড়ে ৩ শত বিঘা জমির ওপর নির্মিত ড্রিম হলিডে পার্কে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা দর্শণার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠেছে পার্ক সহ আশেপাশের এলাকা। পরিবার-পরিজন নিয়ে ঈদ আনন্দ উদযাপন করতে দেশের ভ্রমণ পিপাসুরা ছুটে  দেশের সর্ববৃহৎ বিনোদন পার্কটিতে।

সকাল থেকে পার্কে আসতে থাকে দর্শনার্থীরা। বেলা বাড়ার সাথে সাথে তা জনসমুদ্রে রূপ নেয় । বিশেষ করে ওয়াটার ক্যাভ ও ওয়াটার ওয়ার্ল্ডে দর্শনার্থীদের ভীড় ছিল চোখে পড়ার মতো। গানের তালে তালে ওয়াটার কিংডমে পানির ঢেউয়ের সাথে নেচে গেয়ে আনন্দ ফুর্তিতে মেতে উঠে শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ সব বয়সী নারী-পুরুষ।এরই সাথে চলে হৈ-হুল্লোড়, দাপাদাপি আর আনন্দ-চিৎকার।

এখানে এলেই দেখা মিলবে ড্রিম আই,রেসিং কার,বাম্পার কার,ওয়াটার পার্ক,ড্রিম রিভার ক্যাভ,ওয়াটার সাফারি বোট,আদর্শ গ্রাম,ভূতের বাড়ি,ড্রিম রিলাক্স সেন্টার, স্বপ্নের পদ্মা সেতুতে চলমান স্কাই ট্রেন, ক্যাবল কার, রোলার কোস্টার, স্পিড বোট, টাইটানিক জাহাজ, প্যাডেল বোট, সোয়ান বোট ও কিডস্ প্লেয়িং জোন সহ প্রায় শতাধিক রাইডের পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার আদলে তৈরী দর্শনীয় স্থান। এখানে নির্মিত হিমালয় পর্বত সদৃশ ফেনটম হিল ও পার্কের অভ্যন্তরে নির্মিত আধুনিক স্থাপত্য শৈলীর পাশাপাশি পার্কের সৌন্দর্য দেখে বিস্ময় প্রকাশ করেন দর্শনার্থীরা। ।

এ পার্কের ‘রিভার কেভ’ রাইডটি আন্তর্জাতিক ভাবে নজর কেরেছে। পার্কে প্রবেশ মূল্য রাখা হয়েছে  ৩৫০ টাকা। এছাড়া প্রতিটি রাইডে চড়তে গুনতে হচ্ছে ৭০ টাকা থেকে ৪৫০ টাকা পর্যন্ত। অন্যদিকে ঈদ উপলক্ষে বিভিন্ন প্যাকেজে রাখা হয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। দেশ-বিদেশ থেকে আগত দর্শনার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী উপভোগ করছেন নান্দনিক সব রাইড।

দর্শনার্থীরা জানান, এবারের ঈদে ড্রিম হলিডে পার্ক আগের চেয়ে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে।

এ সময় হারুন অর রশীদ ও আছিয়া দম্পতি জানান, ইউটিউবে ভিডিও দেখে প্রথমবারের মতো তারা এখানে ঘুরতে এসেছেন। তারা অনেক আনন্দ উপভোগ করেছেন এবং ভবিষ্যতে আবারও আসবেন বলে জানান।

ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক বাবু প্রবীর কুমার সাহা বলেন, আন্তর্জাতিক মানের এই পার্কটি প্রতি বছরই দর্শনার্থীদের জন্য নতুনভাবে সাজানো হয়। এবারও নতুন রাইড সংযোজনের পাশাপাশি পুরোনো রাইডগুলো আধুনিক ডিজাইনে সাজানো হয়েছে। আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখানে দেশি-বিদেশি বহু পর্যটকের আগমন ঘটে।

প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকে ড্রিম হলিডে পার্ক। এছাড়া এতিম ও প্রতিবন্ধীদের জন্য রয়েছে বিনা টিকিটে ভ্রমণের সুবিধা এবং সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।

ইউনি/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category