• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

Reporter Name / ১৪৬ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

 

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা।

শনিবার (২৩ মে) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী—
২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ: ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা
২১ ক্যারেটের প্রতি ভরি: ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা
১৮ ক্যারেটের প্রতি ভরি: ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা
সনাতন পদ্ধতির প্রতি ভরি: ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা

তবে স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছে বাজুস।

সংগঠনটির তথ্যমতে, চলতি বছরে এখন পর্যন্ত ৬৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৬ বার দাম বেড়েছে এবং ৩২ বার কমানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category