• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তিতুমীর কলেজের শহীদ মামুন হলে লিফট বিকল, আটকা পড়েন ৯ আবাসিক শিক্ষার্থী রেজা হাসান বাদ, সিলেটের ডিসি হলেন আব্দুল্লাহ আল মামুন বিনিয়োগ-বান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার সম্ভাব্য সবকিছু করবে প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে তিতুমীর কলেজে ‘লহু রাঙা জুলাই’ উদযাপন  চট্টগ্রাম বিভাগে অতিবৃষ্টি, পাহাড় ধসে ৩০ মৃত্যু নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালন, ১৪শিশুকে পুরস্কার প্রদান কমলগঞ্জে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধে ভাঙন।প্লাবিত বিস্তীর্ণ জনপদ ভারী বৃষ্টি ও উজানের ঢলে বন্যার আশঙ্কা, আগামী তিন দিনে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা বুয়েটে ভেটিভারভিত্তিক জৈব প্রকৌশল বিষয়ে দুই বইয়ের মোড়ক উন্মোচন হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮১৮

আর্জেন্টিনার বিশ্বকাপ দলে আসতে পারে দুই চমক, নজরে বুয়েন্দিয়া ও সুলে

Reporter Name / ১২৫ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

 

বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে আর্জেন্টিনার চূড়ান্ত স্কোয়াড নিয়ে উত্তেজনা। শিরোপাধারী দল হিসেবে এবারও বড় লক্ষ্য নিয়েই মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা। আর সেই প্রস্তুতির অংশ হিসেবে স্কোয়াড নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে শুরু করেছেন কোচ লিওনেল স্কালোনি।

প্রাথমিক ৫৫ সদস্যের তালিকা থেকে ধাপে ধাপে খেলোয়াড় কমিয়ে আনছে আর্জেন্টিনা। সর্বশেষ খবর অনুযায়ী, স্কালোনি ২৮ জনের একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করছেন। সেই তালিকায় জায়গা পেতে পারেন দুই চমক—এমিলিয়ানো বুয়েন্দিয়া ও মাতিয়াস সুলে।

দীর্ঘদিন জাতীয় দলের মূল পরিকল্পনার বাইরে থাকা এই দুই ফুটবলার ইউরোপিয়ান ক্লাব ফুটবলে দারুণ পারফরম্যান্স দেখিয়ে আবারও আলোচনায় উঠে এসেছেন। তাদের সাম্প্রতিক পারফরম্যান্সে সন্তুষ্ট আর্জেন্টিনা কোচিং স্টাফও।

চলতি মৌসুমে অ্যাস্টন ভিলার হয়ে এমিলিয়ানো বুয়েন্দিয়া ৫২ ম্যাচে করেছেন ১১ গোল ও ৯ অ্যাসিস্ট। সর্বশেষ ইউরোপা লিগের ফাইনালেও গোল ও অ্যাসিস্ট করে নজর কাড়েন তিনি।

অন্যদিকে ইতালিয়ান ক্লাব রোমার হয়ে মাতিয়াস সুলে খেলেছেন ৪১ ম্যাচ। এ সময়ে তার নামের পাশে রয়েছে ৭ গোল ও ৮ অ্যাসিস্ট।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার বিশ্বকাপে খেলবে ‘জে’ গ্রুপে। গ্রুপে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। আগামী ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে মেসির দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category