সরকারি তিতুমীর কলেজে ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নোবেল ইসলাম সূর্যের ব্যক্তিগত উদ্যোগে ‘সবার আগে বাংলাদেশ কুইজ প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণ করা হয়েছে। এতে প্রায় ৪০০ জন শিক্ষার্থীর মধ্যে মেধার ভিত্তিতে প্রথম ৫০ জনকে পুরস্কার দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ৫ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৪ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়। এছাড়াও মোট ৫০ টি আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয় বিজয়ীদের মধ্যে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নোবেল ইসলাম সূর্য বলেন, আলহামদুলিল্লাহ, পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। মোট ৫০টি পুরস্কার দেওয়া হয় এই প্রতিযোগিতায়। প্রায় ৪০০ জন পরীক্ষার্থীর মধ্যে মেধার ভিত্তিতে ৫০ জন শিক্ষার্থী পুরস্কার পেয়েছেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার ( ১৩ অক্টোবর) দুপুর ১টায় পল্লীকবি ভবন-২-এ ‘সবার আগে বাংলাদেশ কুইজ প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়।