• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ অটোরিকশা নিয়ে কথা বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় জোবায়ের গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার সফল মাশরুম চাষি অভয়নগরের নিপা রানী দেশে কেমিক্যাল শিল্পের চাহিদার ঘাটতি রয়েছে: শহীদউদ্দীন এ্যানি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

ইবিতে সিসিআরটিবি’র নতুন কমিটি গঠন

ইবি প্রতিনিধি : / ১৩ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ ট্রাস্ট বাংলাদেশ (সিসিআরটিবি)-এর ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সিসিআরটিবির প্রতিষ্ঠাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুস্তাক ইবনে আইয়ুব, সংগঠনটির উপদেষ্টা ইবির বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিন্নাতুল করিম ও অধ্যাপক ড. মো. রকিবুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এতে, প্রেসিডেন্ট হিসেবে খন্দকার মেহেদী হাসান এবং ভাইস প্রেসিডেন্ট অব কমিউনিটি আউটরিচ (সাধারণ সম্পাদক পদমর্যাদা) শায়লা আক্তার টুম্পা, ভাইস প্রেসিডেন্ট অব রিসার্চ বর্ষন কর্মকার প্রান্ত, ভাইস প্রেসিডেন্ট অব ইভেন্ট ম্যানেজমেন্ট মোঃ মিনহাজুল আবেদীন ও ভাইস প্রেসিডেন্ট অব ফাইন্যান্স মোছাঃ রিমা আক্তার মনোনীত হয়েছেন।

কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যান্যরা হলেন— পাবলিক রিলেশনস অফিসার জান্নাতুল ফেরদৌস রেয়া, ফান্ডরাইজিং ও চ্যারিটি অফিসার মোঃ মানিক রহমান, অ্যাডমিনিস্ট্রেটিভ কোঅর্ডিনেটর মোঃ ফখরুল ইসলাম, পার্টনারশিপস ও স্পন্সরশিপ অফিসার মোঃ সাখাওয়াত হোসেন, আইটি ও ডিজিটাল সার্ভিসেস অফিসার মোঃ লিখন আহমেদ, মেম্বারশিপ ও ডেভেলপমেন্ট কোঅর্ডিনেটর জুবায়েদ হোসেন, মিডিয়া ও কমিউনিকেশনস অফিসার হাসিবুর রহমান, ক্যান্সার অ্যাওয়ারনেস ও অ্যাডভোকেসি অফিসার মোঃ ওমর ফারুক গাজী, ট্রেনিং ও ওয়ার্কশপ কোঅর্ডিনেটর রাহাত মাসরুর, কন্টেন্ট রাইটিং অফিসার মিথিলা সাহা, ভলান্টিয়ার এনগেজমেন্ট কোঅর্ডিনেটর মোঃ মাহফুজুর রহমান প্রন্ত।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন— আসিফ মাহমুদ, মোঃ মুনতাসিম আহমাদ ফুয়াদ, আশিক বিল্লাহ, মোঃ মাহফুজুর রহমান খান এবং বুশরা আল জান্নাহ।

সংগঠনটি জানায়, সিসিআরটিবি মূলত ক্যান্সার সচেতনতা, ক্যান্সার প্রতিরোধ, গবেষণা, স্বাস্থ্যসেবা ও মানবকল্যাণমূলক কার্যক্রম নিয়ে কাজ করে। এরই ধারাবাহিকতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে সিসিআরটিবি-আইইউ ইউনিট শিক্ষার্থীদের মধ্যে ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, স্বাস্থ্যসেবা ও গবেষণামুখী উদ্যোগের মাধ্যমে কাজ করার প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করেছে।

সিসিআরটিবি-আইইউ ইউনিট এর উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ মিন্নাতুল করিম বলেন, “ক্যান্সার বর্তমানে বিশ্বব্যাপী একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা। এ বিষয়ে সচেতনতা তৈরির পাশাপাশি এর বিভিন্ন দিক নিয়ে শিক্ষার্থীদের জানার ও কাজ করার সুযোগ তৈরি করা অত্যন্ত প্রয়োজন। ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি গবেষণার ক্ষেত্রেও কাজ করার সুযোগ সিসিআরটিবি-আইইউ ইউনিট এর মাধ্যমে তৈরি হবে বলে আমি আশা করি। এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা ক্যান্সার সম্পর্কিত বিভিন্ন বিষয়ে জানতে ও শিখতে পারবে এবং ভবিষ্যতে গবেষণামুখী কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করতে পারবে। আমি আশা করি, নতুন এই ইউনিট তার কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে একটি ইতিবাচক ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে আরও সফলতার সঙ্গে এগিয়ে যাবে।”

নবগঠিত কমিটির উপদেষ্টা অধ্যাপক ড. মো. রকিবুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের তরুণ প্রাণশক্তির সঙ্গে গবেষণার মেলবন্ধন ঘটাতে সিসিআরটিবি-আইইউ ইউনিট একটি কার্যকর প্ল্যাটফর্ম হতে পারে। ক্যান্সার বিষয়ে সচেতনতা তৈরির পাশাপাশি শিক্ষার্থীরা যাতে প্রথাগত শিক্ষার বাইরে এসে বিশ্বমানের গবেষণার অভিজ্ঞতা অর্জন করতে পারে, সেদিকে আমাদের নজর থাকবে। আশা করি, নবগঠিত কমিটির প্রতিটি সদস্যের নিষ্ঠা ও যৌথ প্রচেষ্টায় এই ইউনিট ইসলামী বিশ্ববিদ্যালয়ে গবেষণামুখী পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

নবগঠিত কমিটির সভাপতি খন্দকার মেহেদী হাসান বলেন, “সিসিআরটিবি-আইইউ আমাদের জন্য একটি নতুন ইউনিট। তাই এটিকে সামনে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের সবার। মানবকল্যাণে কাজ করার পাশাপাশি আমাদের নিজেদের ব্যক্তিগত ও সাংগঠনিক দক্ষতা উন্নয়নের দিকেও গুরুত্ব দিতে হবে। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে প্রত্যেক সদস্য ও কার্যনির্বাহী সদস্য এর সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাই একসঙ্গে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে সিসিআরটিবি-আইইউ ইউনিট ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যাবে এবং একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে।”

তিনি আরও বলেন, “আমরা চাই, সিসিআরটিবি-আইইউ শুধু ক্যান্সার সচেতনতামূলক কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের জন্য শেখার, গবেষণা করার এবং মানবকল্যাণে কাজ করার একটি কার্যকর প্ল্যাটফর্ম হয়ে উঠুক।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category