কুমিল্লার সামাজিক শান্তি বজায় রাখতে এবং কিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধে জেলার ১৮টি থানা এলাকায় বিশেষ ও সমন্বিত সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে পুলিশ।
১৫ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যা থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলা এ অভিযানে মোট ৫১৯ জনকে আটক করা হয়েছে।
কুমিল্লা জেলা পুলিশ সূত্ররা জানান, কিশোর গ্যাং দমন ও মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়। জেলার ১৮টি থানার আওতাধীন বিভিন্ন স্পট, বিশেষ করে যেখানে কিশোর বয়সী বখাটে ও মাদকসেবীদের আড্ডা ও উৎপাত ছিল, সেগুলোকে চিহ্নিত করে জেলা পুলিশের প্রতিটি ইউনিট একযোগে একযোগে এই তল্লাশি চালায়।
অভিযানের সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি মাঠে থেকে বিভিন্ন থানাধীন স্পটে উপস্থিত থেকে পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত ৫১৯ জনের অপরাধে সরাসরি সম্পৃক্ততা নিবিড়ভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। যাদের বিরুদ্ধে পূর্বে অভিযোগ বা অপরাধমূলক কর্মকাণ্ডের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে। কোনো অপরাধীকে ছাড় না দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে জেলা পুলিশ।