গাজীপুর মহানগরীর ডেগেরচালা এলাকায় একটি তৈরি পোশাক কারখানা ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।
৩ অক্টোবর (শনিবার) বেলা সোয়া ৩টার দিকে ডেগেরচালা এলাকার মেট্রিক্স গার্মেন্টসের আটতলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানা গেছে।