• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

আ’লীগ নেতার গাড়িতে পাটওয়ারীর লংড্রাইভ: রাশেদ খাঁন

ইউনাইটেড ডেস্ক / ৩ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী আওয়ামী লীগ নেতার প্রাডো গাড়ি করে লংড্রাইভে অংশ নিয়েছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডির এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লিখেছেন, ‘মন্ত্রীপাড়ায় নাহিদ ইসলামের বাড়িতে আলোচনার সময় নাসীরুদ্দীন পাটওয়ারী সব সময় বলত আওয়ামী লীগ বাড়িঘর, ধনসম্পদ দখল করতে হবে। আজকে তার কিছুটা নমুনা পাওয়া গেল! গতকাল আওয়ামী লীগ নেতার প্রাডো গাড়ি করে লংড্রাইভ করেছে নাসীরুদ্দীন পাটওয়ারী।

আওয়ামী লীগ নেতাকে নিরাপত্তা দেওয়ার কারণে গাড়িটি উপহার দিয়েছে, নাকি আওয়ামী লীগের সম্পদ দখলের খায়েশ থেকে গাড়িটিও দখল করেছে, তা খতিয়ে দেখা দরকার।’
তিনি আরও লিখেছেন, ‘গতকালের লংমার্চের পিকনিক থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে ও গণহত্যার বিচারের দাবিতে কেন কোনো বক্তব্য ছিল না, তা বোঝার চেষ্টা করুন।

কারণ, এই লংমার্চের উদ্দেশ্যই ছিল শেখ হাসিনাকে ডিসেম্বরে ফিরিয়ে আনার প্রেক্ষাপট সৃষ্টি করা। আর সেই লক্ষ্যে উস্কানিমূলক স্লোগান ও বহরে লাঠিসোঁটা নিয়ে গিয়েছে।
কিন্তু বিএনপি বা অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জামায়াতের পাতানো ফাঁদে পা দেয়নি। দেখা যাক, এ বিষয়ে এনসিপি দলীয় কোনোব্যবস্থা নেয় কি না!’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category