• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

পরিস্থিতি সামাল দিতে না পেরে বিদ্যুৎমন্ত্রী আইসিইউতে: আসিফ মাহমুদ

ইউনাইটেড ডেস্ক / ১৩ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, “বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে বিদ্যুৎমন্ত্রী আইসিইউতে চলে গেছেন- মাশাআল্লাহ। আগে যে বিদ্যুৎ বিল ১২০০ টাকা ছিল, এখন তা বেড়ে ৪ হাজার টাকা হয়েছে।”

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার পদুয়ার বাজারে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পথসভায় তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, “বিদ্যুৎ এখন ঠিকমতো থাকে না। অথচ বিদ্যুতের বিল কয়েক গুণ বেড়ে গেছে। সরকার তো বিদ্যুৎ ফ্রিতে দেয় না। এই অর্থ কোথায় যায়, এর কোনো হিসাব আমরা আজ পর্যন্ত পাইনি।”

তিনি বলেন, “বাংলাদেশ আজ কঠিন ও সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। যারা আমাদের বলেছিল, নির্বাচনের পর সবকিছু ঠিক হয়ে যাবে; যারা বলেছিল, এ দেশের মানুষ সংস্কার বোঝে না, তারা তিনবেলা ভাত খেতে চায়- আজ তাদের ক্ষমতায় আসার ছয় মাস হয়েছে। এখনো এ দেশের মানুষ সংস্কার তো পায়ইনি, বরং তিনবেলা ভাত খাওয়ার সুযোগও নেই। বাসায় বিদ্যুৎ নেই, আসছে ভূতুড়ে বিদ্যুৎ বিল। গ্যাসের চুলায় আগুন নেই, গরিবের কাজ নেই। লাখ লাখ মানুষ কর্মসংস্থান হারাচ্ছে।”

জনগণের উদ্দেশে এনসিপির এই নেতা বলেন, “নির্বাচনে কারচুপির মধ্য দিয়ে তারা ক্ষমতায় এসেছে।  আমরা জানি, আপনারা ১১ দলীয় জোটকে সমর্থন দিয়েছেন। ১১ দলীয় জোট এবং জাতীয় নাগরিক পার্টি আপনাদের সমর্থনকে সঙ্গে নিয়ে সামনের দিনেও আপনাদের অধিকারের কথা বলে যাবে।”
তিনি আরও বলেন, “কোনো ধরনের হামলা-মামলা কিংবা হুমকির ভয় না করে এই জোট আপনাদের প্রতিবাদের ভাষা হয়ে থাকবে।”

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category