• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

৩ লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার

বাণিজ্য ডেস্ক / ১ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

২০২৬-২৭ অর্থবছরে বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের কাছ থেকে ৩ লাখ ৬৫ হাজার মেট্রিক টন সার কিনতে ২ হাজার ৬৯৫ কোটি ১২ লাখ ৬৪ হাজার ৭৭ টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

একই বৈঠকে উচ্চ দামে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি মুরাই খালের ওপর ভেল্লাপাড়া সেতু নির্মাণে অতিরিক্ত ৭ কোটি ৮ লাখ ৪৬ হাজার ৮০৮ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়।

গতকাল ২৪ আগস্ট (সোমবার) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

অনুমোদিত সার কেনার মধ্যে রয়েছে ৭০ হাজার টন ইউরিয়া, ১ লাখ ১৫ হাজার টন এমওপি, ১ লাখ ২০ হাজার টন ডিএপি এবং ৬০ হাজার টন টিএসপি।

এর মধ্যে সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস থেকে ৪০ হাজার টন ইউরিয়া কেনা হবে। এতে ব্যয় হবে ১৮৮ কোটি ৬৬ লাখ টাকা। এছাড়া রাশিয়া থেকে ৩৫ হাজার টন এমওপি কেনার জন্য ব্যয় ধরা হয়েছে ১৬৬ কোটি ৪৩ লাখ টাকা।

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের ফলে আগামী অর্থবছরে কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে এসব সার সংগ্রহের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category