• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

সেনাসদস্য সেজে সড়কে গাড়ি তল্লাশি চালানো দুই প্রতারক আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি / ৩ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

লক্ষ্মীপুরে ওয়াকিটকি হাতে নিয়ে সড়কে দাঁড়িয়ে যানবাহনের কাগজপত্র তল্লাশি করার সময় দুই ভুয়া প্রতারককে আটক করেছে এলাকাবাসী। এ দুই প্রতারক নিজেদের সেনা সদস্য হিসেবে পরিচয় দিয়ে মোটরসাইকেলসহ যানবাহনের চালকদের কাছ থেকে তল্লাশির নামে টাকা হাতিয়ে নিচ্ছিল।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে রায়পুর উপজেলার বাসাবাড়ি এলাকা থেকে তাদের আটকের পর পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটককৃতরা হলেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ঝাউডগী গ্রামের রুহুল আমিনের ছেলে মো. সবুজ মিয়া প্রকাশ সবুজ হাসান (২৮) ও মাদারীপুর জেলার চরহোগলপাতিয়া লঞ্চঘাট এলাকার খলিল হাওলাদারের ছেলে মো. শাকিল হাওলাদার (৪০) ।

জাকির হোসেনসহ স্থানীয় লোকজন জানান, ঘটনার সময় বাসাবাড়ি-হায়দরগঞ্জ সড়কে আটক দুই ব্যক্তি সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করছিলেন। এ সময় তারা চালক ও যাত্রীদের হয়রানি করে টাকা আদায় করেন। কথাবার্তা সন্দেহজনক হলে তাদের আটক করে পুলিশে খবর দেওয়া হয়। এসময় উত্তেজিত জনতা তাদের পিটুনি দেয়। তাদের কাছ থেকে দুটি ওয়াকিটকি ও টাকা উদ্ধার করা হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, খবর পেয়ে আটক দুই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তাদের কাছে ভুয়া পরিচয়পত্র, কিছু টাকা, ওয়াকিটকি পাওয়া যায়।বিষয়টি তদন্ত করে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category