• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

ম্যাকাইয়ে স্টার্ক ঝড়ে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক / ১৫ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

ডারউইন টেস্টের পারফরম্যান্সম যেন গিলে খেয়েছে টাইগাররা। সম্ভবত ভুলেই গেছেন ব্যাট করা। তারই চিত্র ফুটে উঠেছে অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাকাইয়ের টেস্টে। যেন ব্যাটিং নয়, স্টার্ক ঝড়ে উইকেটে টিকিয়ে রাখার প্রাণপন চেষ্টা করেছে নাজমুল শান্তর দল। ফলে অজিদের গতির তোপে বাংলাদেশ ফিরেগেছে সেই ২০০০ সালের ক্রিকেটে। আসা যাওয়ার মিছিলে মাত্র ৬৪ রানেই অল-আউট বাংলাদেশ।

মাত্র ১২ রানে ৫ উইকেট হারানোর পর বিপর্যয়ের মধ্যে ক্রিজে এসেছিলেন মুশফিকুর রহিম। তখন রান করার চেয়ে উইকেটে টিকে থাকাই ছিল তাঁর মূল লক্ষ্য। বল ছেড়ে, কখনো ডিফেন্স করে সেই কাজটা করছিলেনও ভালোভাবে। কিন্তু শেষ পর্যন্ত প্যাট কামিন্সের ভেতরে ঢোকা বলে বোল্ড হয়ে থামতে হয়েছে তাঁকে। ৪২ বলে করেছেন ৫ রান।

মুশফিক ফেরার সময় বাংলাদেশের রান ছিল ২১। এরপর আর কোনো উইকেট না হারিয়ে লাঞ্চে যায় বাংলাদেশ। ২৩ ওভারে ৬ উইকেটে ৩৫ রান নিয়ে বিরতিতে গেছে সফরকারীরা। হাসান মাহমুদ ৮ ও মেহেদী হাসান মিরাজ ১১ রানে অপরাজিত। লাঞ্চ বিরতিতে থেকে ফিরেই কট বিহাইন্ডের কাটা পড়েন মিরাজ। এর পর আর ঘুড়ে দাড়ানোর সুযোগ দিয়ে ৬৪ রানে অল-আউট করে টাইগারদের।

এর আগে দিনের প্রথম ঘণ্টাটা পুরোপুরিই ছিল স্টার্কের। মাত্র ২২ বলের মধ্যে বাংলাদেশের পাঁচ ব্যাটসম্যানকে ফিরিয়ে টেস্টে পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় ডেল স্টেইনকে পেছনে ফেলেছেন তিনি।

তবে দ্রুততম ফাইফটির রেকর্ডটি আজ ভাঙেননি স্টার্ক। সেই রেকর্ডও তাঁরই। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ১৫ বলে ৫ উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি পেসার। সেই ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়েছিল ২৭ রানে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category