লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এ সংবর্ধনার আয়োজন করেন লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল কলেজ।
এছাড়া শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জজ কোর্টের এপিপি এ্যাডভোকেট নিজাম উদ্দিন মাহমুদ।
লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মো: হাবিবুর রহমান সবুজ, পরিচালনা কমিটির সদস্য মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম, আব্দুর রব নাসিম, ব্যাংকার আকরাম গণি, ডা.আব্দুল বাতেন রোহান ৷
আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কো-অর্ডিনেটর আবিদা বিন্তি, মো: ইসমাইল হোসেন, মো: আতিকুর রহমান, প্রভাষক ফাতেমা আক্তার, ফাহিম সিদ্দিকি, শরিফুল ইসলাম প্রমুখ।