• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

সমকামিতায় অভিযুক্ত দুই শিক্ষার্থীকে ঢাবির হল থেকে বহিষ্কার

ইউনাইটেড ডেস্ক / ৯ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের দুই আবাসিক শিক্ষার্থীকে সমকামিতার অভিযোগে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের আবাসিক সিটও বাতিল করা হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের আফিক হাসান নীরব এবং মার্কেটিং বিভাগের একই শিক্ষাবর্ষের আরিফুল হক শুভ।

১২ আগস্ট (বুধবার) শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান স্বাক্ষরিত পৃথক নোটিশে তথ্যটি নিশ্চিত করা হয়।

নোটিশ অনুযায়ী, গত ২ আগস্ট দুই শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে হল প্রশাসন তিন সদস্যবিশিষ্ট পৃথক তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সঙ্গে সংশ্লিষ্টতার সত্যতা পেয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

এর ভিত্তিতে আফিফ হাসান নীরবের আবাসিক সিট [কক্ষ নম্বর ১১৯ (গ)] এবং আরিফুল হক শুভর আবাসিক সিট [কক্ষ নম্বর ১১২(খ)] বাতিল করা হয়। একই সঙ্গে দুজনকেই শেখ মুজিবুর রহমান হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

এর আগে হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আহমেদ আল সাবাহ স্বাক্ষরিত একটি চিঠিতে হল প্রাধ্যক্ষের কাছে অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের আবেদন জানানো হয়। ওই চিঠিতে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ‘গুরুতর অনৈতিক সম্পর্ক (সমকামিতা)’-এর অভিযোগ আনা হয়েছিল। অভিযোগের পক্ষে ছবি ও ভিডিও পাওয়ার কথাও চিঠিতে উল্লেখ করা হয়।

হল সংসদের ওই আবেদনে অভিযোগ তদন্তে কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অভিযুক্ত শিক্ষার্থীদের শাস্তির আওতায় আনার অনুরোধ করা হয়েছিল।

যদিও বিশ্ববিদ্যালয় বা হল প্রশাসনের নোটিশে তদন্ত কমিটির প্রতিবেদনে কী ধরনের প্রমাণের ভিত্তিতে অভিযোগের সত্যতা পাওয়া গেছে, তার বিস্তারিত উল্লেখ করা হয়নি।

এ দিকে নোটিশে ‘সমকামিতা’কে শাস্তির ভিত্তি হিসেবে উল্লেখ করা হলেও, বিশ্ববিদ্যালয়ের প্রযোজ্য বিধি বা কোন নির্দিষ্ট ধারার আওতায় তাদের স্থায়ী বহিষ্কার করা হয়েছে- সে বিষয়ে নোটিশে বিস্তারিত কিছু বলা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category