দিনাজপুরের নবাবগঞ্জে এসএসসি পরীক্ষায় ফলাফল খারাপ হওয়ায় স্টক করে মুন্না হোসেন নামে এক শিক্ষার্থীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। সে খিদিরপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
১০ আগস্ট (সোমবার) নবাবগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষার ফলাফল নিতে শিক্ষা প্রতিষ্ঠানে যান মুন্না। এসময় তার পরিক্ষার ফলাফল খারাপ হওয়ায় অসুস্থ হয়ে পড়ে তাকে চিকিৎসার জন্য হাসপাতলে নেওয়া হয়।
পরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সন্ধ্যার দিকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।
মৃত্য মুন্না শাল্টি-মুরাদপুর গ্রামের মুকুল মিয়ার ছেলে। মর্মান্তিক এ ঘটনায় পরিবার, স্বজন ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।