• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
হিমশীতল ফিনল্যান্ডে পিঠার উষ্ণতায় এক টুকরো বাংলাদেশ রিজার্ভ থেকে বিক্রির পরও বাড়ছে ডলারের দর সাদা খাতা জমা, কারও প্রাপ্তি শূন্য ৩০ শিক্ষার্থীকে বহিষ্কারের হুঁশিয়ারি কেশবপুরে সাগরদাঁড়ি এম এম ইনস্টিটিউশনে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণা ও এন্ট্রিবিহীন ৬ কোটি টাকার পণ্য পাচারের চেষ্টা ড্রেনের পানি পান করে তৃষ্ণা মেটায় শিশুরা, বিনা বেতনে পাঠদান পাঁচ শিক্ষকের টিউশন-ফি থেকে লাখ টাকার প্রতিষ্ঠান ইবির নোমানের ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন আবারও প্রাণনাশের হুমকি তবিবুরকে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে প্রভাব পড়েনি হিলি স্থলবন্দরে

জোর করে তো পাস করানো যায় না : শিক্ষামন্ত্রী

শিক্ষা ডেস্ক / ১০৩ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
এহসানুল হক মিলন। ছবি সংগ্রহীত

এসএসসি পরীক্ষার ফলাফলে ‘ড্রপ’ হয়েছে, এমনটা বলা যায় না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘এসএসসির ফলে ড্রপ হয়েছে, এটা বলা যায় না। কারণ জোর করে কি ফল করানো যায়? জোর করে পাস করানো যায়?’

১১ আগস্ট (মঙ্গলবার) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) মিলনায়তনে ‘সমৃদ্ধ অর্থনীতির বিনির্মাণে শিক্ষা: দক্ষতা, ভাষাগত সক্ষমতা ও বৈশ্বিক গতিশীলতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষাখাতের এতো সংকটের পরও এই রেজাল্ট অবশ্যই ভালো। এই নাম্বার কি শিক্ষার্থীরা পাঁচ মাসে পেয়েছে? দীর্ঘদিনের সংকটের ফল এটি।’

তিনি আরও বলেন, ‘ভঙ্গুর শিক্ষা ব্যবস্থাকে নিয়ে কাজ করছি। গত ২০ বছরে আমরা আরো পিছনের দিকে এসেছি। শিক্ষক সংকট ভয়াবহ।’

আলোচনায় থাকা বিভিন্ন সিদ্ধান্তের বিষয়ে শিক্ষার্থীদের যাচাই-বাছাই ছাড়া কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আলোচনার টেবিলে থাকা রেজুলেশনের রাষ্ট্রীয় চূড়ান্ত সিদ্ধান্ত নয়। যাচাই-বাছাই না করে শিক্ষার্থীরা উসকানিতে পা দিচ্ছে।’

শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল নিয়েও কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ‘শিক্ষকরা বেতন ভাতা নেবে কিন্তু রেজাল্ট জিরো হবে, তা হতে পারে না। শূন্য পাস শিক্ষাপ্রতিষ্ঠানগুলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category