• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

ইউনাইটেড ডেস্ক / ৩৪ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত এলাকা থেকে এক যুবককে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। আটক হওয়া যুবকের নাম আজিবর রহমান (২৪)।

১১ আগস্ট(মঙ্গলবার) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মাহবুব-উল-হক।

এর আগে সোমবার দিবাগত মধ্যরাতে শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চরের দোনালার মাথা এলাকা সংলগ্ন ভারতীয় ভূখণ্ড প্রবেশ করলে বিএসএফ আজিবরকে আটক করে।  তিনি তার আত্মীর বাড়ি থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে। আজিবর রহমান শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গার কাজিয়ার চর এলাকার নুরুল ওরফে বিনা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার দিবাগত মধ্যে রাতে সীমানা পিলার ৯৮৮ এর নিকটবর্তী ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন আজিবর। এসময় বিএসএফ তাকে আটক করে। আজিবরকে ফিরিয়ে আনতে বিজিবি ও বিএসএফের মধ্যে আইনগত প্রক্রিয়া চলছে।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, বাংলাদেশের এক নাগরিক ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে বিএসএফ সেখানে তাকে আটক করে। আটক নাগরিককে ফিরিয়ে আনতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category