• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

১১টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল

Reporter Name / ২ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

 

ইয়ানূর রহমান, যশোর থেকে ::

এসএসসি পরীক্ষার ফলাফলে যশোর বোর্ডে ১১টি প্রতিষ্ঠানেশতভাগ ফেল করেছে। ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছে।

বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর ২ হাজার ৫৮১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ লাখ ৩২ হাজার ৯৪০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮৮ হাজার ৯৭ জন।

শতভাগ পাস করা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে খুলনা পাবলিক কলেজ, যশোর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বিএএফ শাহীন কলেজ যশোর, যশোর ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, আকিজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, সানআপ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, ক্যান্টনমেন্ট বোর্ড মাধ্যমিক বিদ্যালয় যশোর, মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা, নেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ খুলনাসহ বিভিন্ন জেলার আরও ২৬টি প্রতিষ্ঠান।

অন্যদিকে শূন্য পাস করা ১১টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সাতক্ষীরা ওয়াইশা মাধ্যমিক বিদ্যালয়, হেলাঞ্চি কৃষ্ণবাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কাটেংগা মাধ্যমিক বিদ্যালয় খুলনা, ডি. এন. একতা বালিকা উচ্চ বিদ্যালয় বাগেরহাট, গোদাড়া মাধ্যমিক বিদ্যালয় সাতক্ষীরা, চাঁদুয়া সামশকাটি বালিকা উচ্চ বিদ্যালয় যশোর, শরশতলা জুনিয়র বালিকা উচ্চ বিদ্যালয় যশোর, মুক্তিযোদ্ধা জি. কে. জি. এস. মাধ্যমিক বালিকা বিদ্যালয় যশোরসহ অন্যান্য প্রতিষ্ঠান।

বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের খাতার যথাযথ মূল্যায়ন করা হয়েছে। ইংরেজি ও গণিতে দুর্বলতার কারণে সামগ্রিক পাসের হার কমলেও ফলাফল সন্তোষজনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category