• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

বিএসএফের গুলিতে মৌলভীবাজার সীমান্তে ১ বাংলাদেশি নিহত

ইউনাইটেড ডেস্ক / ৭ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মোহাম্মদ তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। ৮ আগস্ট (রোববার) রাতে মুড়াইছড়া বর্ডার এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাতে তারা মিয়াসহ ৪-৫ জন বাংলাদেশি যুবক অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেন। এ সময় বিএসএফের একটি টহল দল তাঁদের গতিরোধের চেষ্টা করলে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা গুলি চালালে ঘটনাস্থলেই তারা মিয়া নিহত হন। এ সময় তাঁর সঙ্গে থাকা অন্যরা পালিয়ে বাংলাদেশে ফিরে আত্মগোপন করেন।

স্থানীয়রা জানায়, তারা মিয়াসহ কয়েকজন যুবক ভারতীয় ‘নাসিরপাতার’ বিড়ি আনতে সীমান্তের প্রায় ৫০০ গজ ভেতরে মাগুরুলী এলাকায় প্রবেশ করেছিলেন। সেসময় তাদের লক্ষ্য করে গুলি চালায় ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী। এতে ঘটনাস্থলেই তারা মিয়া নামে এক ব্যক্তি মারা যান। পরে বিএসএফ তার মরদেহ নিয়ে যায়।

বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, গুলির শব্দ শোনার পর বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিএসএফের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়।

এদিকে, মরদেহ ফিরিয়ে আনতে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর সাথে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category