• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী ১ হাজার টাকার নোট বাতিল চেয়ে সরকারকে আইনি নোটিশ পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে রিজভী আহমেদের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ বেকারত্ব সৃষ্টির শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে : রাষ্ট্রপতি বাস ভাড়া বেশি নিলে রুট পারমিট বাতিল: সেতুমন্ত্রী ককটেল বিস্ফোরণ-বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না: জাহেদ হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৪৯ তেলের দাম বৃদ্ধিতে বেড়েছে বাস ভাড়া, বিপাকে যাত্রী ও মালিকরা টেকনাফ বেড়িবাঁধ প্রকল্পে সীমান্ত নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হবে: এ্যানি বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ‌১৭ পয়সা

নিরাপত্তার সার্থে সচিবালয়ের সব গেট বন্ধ

ইউনাইটেড ডেস্ক / ৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

রাজধানীতে ১১ দলীয় ঐক্যের সচিবালয় ঘেরাও কর্মসূচিকে ঘিরে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সচিবালয়ের নিরাপত্তায় সব গেট বন্ধ করে দেওয়াসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের সামনে ১১ দলীয় ঐক্যের নেতারা সচিবালয় অভিমুখে রওয়না হলে এমন সিদ্ধান্ত নেয় সবিচালয় কর্তৃপক্ষ। এতে সচিবালয়ের সব গেট বন্ধ থাকায় বিভিন্ন কাজে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। প্রয়োজনীয় কাজে সচিবালয়ে প্রবেশের জন্য আসা অনেককে গেটের বাইরে অপেক্ষা করতে দেখা যায়।

জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের অতিরিক্ত বিল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করে ১১ দলীয় ঐক্য। এরই অংশ হিসেবে আজ সকাল ১১টার পর রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শুরু করেন জোটের নেতাকর্মীরা। বৃষ্টির মধ্যেও তারা কর্মসূচি চালিয়ে যান। পরে দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে সচিবালয়ের উদ্দেশে মিছিল বের করেন তারা।

মিছিলটি জিরো পয়েন্ট অতিক্রম করার পর পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন।

কর্মসূচিতে বক্তব্য দেন ১১ দলীয় ঐক্যের নেতারা। তারা বলেন, দেশের সাধারণ মানুষ বর্তমানে জ্বালানি সংকট, বিদ্যুতের অস্বাভাবিক বিল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। এসব সমস্যা সমাধানে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা জানান, সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category