• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৯৮৫৬ টাকা

বাণিজ্য ডেস্ক / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

দেশের বাজারে বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ভ্যাটসহ ৯ হাজার ৮৫৬ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকায়।

৬ আগস্ট (বৃহস্পতিবার)  সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category