• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞার প্রস্তুতি ট্রাম্পের আত্মহত্যা প্ররোচনা মামলায় সস্ত্রীক গাজী নজরুল গ্রেপ্তার তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার: জনগনের পাশে থাকা সরকারের দায়িত্ব বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী সরকারি সহায়তার তালিকায় বিএনপি নেতাকর্মীদের নাম, জেলা জুড়ে সমালোচনা জাবি প্রশাসনের বাজেট ১৮ লাখ, জাকসু করেছে ৩.৫ কোটির কাজ কমিউনিটি পুলিশ কাবাডিতে চ্যাম্পিয়ন সদর মডেল থানা দেশের বাজারে জ্বালানি তেলের লিটারে বাড়লো ২০ টাকা

সালাহর সঙ্গে চুক্তির ব্যাপারে মুখ খুলল তুর্কি ক্লাব

স্পোর্টস ডেস্ক / ১২৫ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

ফরাসি আউটলেট ফুট মের্কাতো শনিবার খবর দিয়েছিল, বেসিকতাসের কাছ থেকে মোহামেদ সালাহকে ছিনিয়ে নিচ্ছে তাদের সুপার লিগ প্রতিদ্বন্দ্বী ট্রাবজোনস্পোর। সোশ্যাল মিডিয়ায় জোরালো গুঞ্জন উঠেছিল, রোববার ক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের দিন তাকে পরিচয় করিয়ে দেওয়া হবে।

কিন্তু তেমন কিছু হলো না। আর সাবেক লিভারপুল ফরোয়ার্ডের সঙ্গে চুক্তি করার ব্যাপারে মুখ খুললেন ট্রাবজোনস্পোরের প্রধান। মিসরীয় তারকার সঙ্গে কোনো চুক্তি হয়নি বলে জানালেন প্রেসিডেন্ট এরতুগ্রুল দোগান। তবে স্বীকার করলেন, মিসরের আন্তর্জাতিক ফুটবলারের সঙ্গে যে কোনো দল চুক্তি করতে চাইবে।

দোগান স্পষ্ট করে জানিয়ে দিলেন, রোববার সালাহর ট্রাবজোনস্পোরে আসার খবর মিথ্যা ছিল। তুর্কি আউটলেট এ স্পোর-কে তিনি বলেন, ‘না, কোনো ধরনের চুক্তি হয়নি। তাকে ট্রাবজোনে নিয়ে আসার পরিকল্পনার কথা বলতে গেলেন, না, পরিকল্পনা নেই। এমন কিছুই নেই।’

তিনি বলে গেলেন, ‘এই ধরনের পরিকল্পনা থাকলে আমাদের পক্ষ থেকে তথ্য জানানো হতো। গণমাধ্যম জানতে পারতো। এমন কিছুই হয়নি।’ তবে সালাহর মতো একজন খেলোয়াড়কে ট্রাবজোনস্পোরে আনতে পারলে খুশি হতেন দোগান, ‘সালাহ খুব পেশাদার, বিশ্বব্যাপী সফল খেলোয়াড় হিসেবে পরিচিত। সেরা ক্যারিয়ার গড়া খেলোয়াড়দের একজন তিনি। অবশ্যই, সালাহকে কে না চাইবে? সেটা একটা ভিন্ন বিষয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category