• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

ভারতের সাথে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

খেলা ডেস্ক / ১১ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

প্রথমবারের মতো ভারতের মাটিতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আসছে ফুটবল বিশ্বের অন্যতম সফল ও পাঁচবারের চ্যাম্পিয়ন দল ব্রাজিল।

৩০ জুলাই (বৃহস্পতিবার) ব্রাজিলিয়ান ফুটবল কনফৈডারেশন এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যৌথ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে ।

আগামী ৩ অক্টোবর তারিখে ঐতিহাসিক সল্টলেক স্টেডিয়ামে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে সেলেসাওরা।

বিবৃতিতে ব্রাজিলীয় ফুটবল সংস্থা জানায়, বিশাল সমর্থকগোষ্ঠী ও ফুটবলের প্রতি সীমাহীন আবেগ থাকা ভারতের মাটিতে খেলতে পারা তাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে ভারতের কোটি ফুটবলপ্রেমী ব্রাজিলিয়ান ফুটবলকে ভালোবেসে এসেছে এবং সেই দীর্ঘদিনের টান ও আবেগের প্রতি শ্রদ্ধা জানিয়েই এই সফর অনুষ্ঠিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category