• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

টাঙ্গাইলের মধুপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

ইউনাইটেড ডেস্ক / ১২ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
সড়ক দূর্ঘটনা

টাঙ্গাইলের মধুপুরে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের তীব্র মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত এবং অন্তত ৭ জন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গাইলগামী একটি বালু বোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা জামালপুরগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি মুখোমুখি ধাক্কা লাগে। এতে বাস ও ট্রাকের একাংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৩ জন প্রাণ হারান। দুর্ঘটনায় আহত হন অন্তত ৭ জন যাত্রী। পরে স্থানীয় উদ্ধারকারীরা এগিয়ে এসে আহতদের দ্রুত উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category