• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৬ষ্ঠ ইনট্রা-ইউনিভার্সিটি রেটেড দাবা প্রতিযোগিতা ৩১ জুলাই

জাবি প্রতিনিধি, / ১ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দাবা ক্লাব (JUCHC) এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে “৬ষ্ঠ ইনট্রা-ইউনিভার্সিটি রেটেড দাবা টুর্নামেন্ট-২০২৬”। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দাবা চর্চা বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরির লক্ষ্যে এই আয়োজন করা হচ্ছে।

আগামী ৩১ জুলাই (শুক্রবার) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে এই টুর্নামেন্ট শুরু হবে। প্রতিযোগিতাটি Rapid (10+5) ফরম্যাটে ৭ রাউন্ড সুইস পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য নিবন্ধনের শেষ সময় ২৮ জুলাই। অংশগ্রহণ ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়ই সবগুলো রাউন্ডে খেলার সুযোগ পাবেন এবং সাথে থাকছে অংশগ্রহণ সনদ।

এবারের টুর্নামেন্টে মোট প্রায় ২৫,০০০ টাকার প্রাইজপুল রাখা হয়েছে। এর মধ্যে চ্যাম্পিয়ন পাবেন ৫,০০০ টাকা ও ট্রফি, রানার-আপ ৪,০০০ টাকা ও ট্রফি। এছাড়া তৃতীয় থেকে পঞ্চম স্থান পর্যন্ত বিজয়ীদের জন্য রয়েছে নগদ অর্থ ও ক্রেস্ট। বিশেষ ক্যাটাগরিতে সেরা খেলোয়াড়, সেরা নারী খেলোয়াড় এবং সেরা অ্যালামনাই খেলোয়াড়দের জন্যও পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।
এই টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ হলো—এখানে অংশগ্রহণের মাধ্যমে খেলোয়াড়রা অফিসিয়াল FIDE রেটিং অর্জনের সুযোগ পাবেন।

আয়োজকরা জানিয়েছেন, “বিশ্ববিদ্যালয়ের সকল দাবাড়ুদের অংশগ্রহণ নিশ্চিত করতে তারা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছেন।দাবা প্রেমীদের জন্য এটি একটি বড় সুযোগ হিসেবে দেখছেন তারা, যেখানে কৌশল, দক্ষতা ও প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ তৈরি হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category