• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

প্রতি উপজেলায় ১০১ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মানের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

বাঘেরহাট প্রতিনিধি / ২ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশের প্রতিটি উপজেলায় ১০১ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হবে। ২৪জুলাই (শনিবার) সকাল ১১টার দিকে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের রোগীসেবার মান, ওষুধের মজুত ও মেয়াদ, হাসপাতালের খাবারের গুণগত মান, চিকিৎসক সংকট এবং সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। প্রায় আড়াই ঘণ্টা ধরে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।

এ সময় হাসপাতাল পরিচালনায় বিভিন্ন অনিয়ম ও অসংগতি তাঁর নজরে আসে। বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষিত অবস্থায় দেখতে পেয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষ ভোট দিয়ে একটি সরকার নির্বাচিত করেছেন। আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। তাই জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি, বিএনপি নেতা সোমনাথ দে এবং স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি।

পরিদর্শন শেষে মন্ত্রী হাসপাতালসংলগ্ন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার একটি ক্লিনিকও পরিদর্শন করেন। সেখানে কিছু অনিয়ম ও অসংগতি দেখতে পেয়ে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category