• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

দেশের শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে আগামী দু’বছরের মধ্যেই

ইউনাইটেড ডেস্ক / ১১ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষকদের জন্য নতুন নীতিমালা তৈরির কাজ চলছে। যার মধ্যে বদলিও অন্তর্ভুক্ত রয়েছে। এই নতুন নীতিমালা আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে বাস্তবায়নের চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি।

২৩জুলাই (বৃহস্পতিবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, বদলি স্থানীয়করণ করা হয়েছে। বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে আগামী দুবছরের মধ্যে। ২০২৮-এর শুরুতে পরিমার্জিত কারিকুলাম উপস্থাপন করতে পারবে সরকার বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশের শিক্ষা ব্যবস্থা রাজনৈতিক প্রভাবের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। কেবল জিপিএ-৫ কেন্দ্রিক মূল্যায়নের পরিবর্তে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে। পাশাপাশি মিড-ডে মিল কর্মসূচির পাইলট প্রকল্প চলছে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালে এটি চালুর সম্ভাবনা রয়েছে।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ইউনিফর্ম ও স্কুলব্যাগ বিতরণের পাইলট কার্যক্রমও আগামী আগস্টে শুরু হবে। এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category