• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

আর্জেন্টিনার হার মানতে না পেরে যুবকের আত্মহত্যা

ইউনাইটেড ডেস্ক / ৩৭ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

কুষ্টিয়ার ভেড়ামারায় আর্জেন্টিনার পরাজয়ের পর আত্মহত্যা করেছেন এক তরুণ সমর্থক। ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।

২০জুলাই (সোমবার) সকালে পরিবারের সদস্যরা তাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ১৬ দাগ চাষীক্লাব মোড় এলাকায় আর্জেন্টিনার কট্টর সমর্থক সুমন নামে ৩০ বছর বয়সী এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

পরিবার ও স্থানীয়দের ভাষ্য, বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের পর থেকেই সুমন গভীরভাবে হতাশ ছিলেন। রাতে বাড়ি ফিরে মোবাইলে খেলা-সংক্রান্ত বিভিন্ন বিষয় দেখছিলেন। এ সময় তার স্ত্রী সন্তানদের ঘুমের কথা ভেবে ফোন বন্ধ করে বিশ্রাম নিতে বলেন। এরপর সবার অজান্তেই তিনি আত্মহননের পথ বেছে নেন।

সুমনের পাঁচ বছর ও দেড় বছর বয়সী দুই শিশু সন্তান রয়েছে,  পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা বলছেন, খেলাধুলা কখনোই জীবনের চেয়ে বড় হতে পারে না। এমন অন্ধ আবেগ থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন তারা।

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছে ভেড়ামারা থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category