• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হিমশীতল ফিনল্যান্ডে পিঠার উষ্ণতায় এক টুকরো বাংলাদেশ রিজার্ভ থেকে বিক্রির পরও বাড়ছে ডলারের দর সাদা খাতা জমা, কারও প্রাপ্তি শূন্য ৩০ শিক্ষার্থীকে বহিষ্কারের হুঁশিয়ারি কেশবপুরে সাগরদাঁড়ি এম এম ইনস্টিটিউশনে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণা ও এন্ট্রিবিহীন ৬ কোটি টাকার পণ্য পাচারের চেষ্টা ড্রেনের পানি পান করে তৃষ্ণা মেটায় শিশুরা, বিনা বেতনে পাঠদান পাঁচ শিক্ষকের টিউশন-ফি থেকে লাখ টাকার প্রতিষ্ঠান ইবির নোমানের ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন আবারও প্রাণনাশের হুমকি তবিবুরকে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে প্রভাব পড়েনি হিলি স্থলবন্দরে

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি ও সমমানের ফলাফল

ইউনাইটেড ডেস্ক / ১০২ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশের কথা ছিল। শিক্ষামন্ত্রীর নির্দেশনায় শিক্ষা বোর্ডগুলো ফল প্রকাশের প্রস্তুতিও নিচ্ছিল। তবে প্রশাসনিক ব্যস্ততায় তা কিছুটা পিছিয়ে যাচ্ছে। নতুন দিনক্ষণ জানা না গেলেও চলতি মাসে এ ফল প্রকাশ করা হবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

১৮ জুলাই (শনিবার) দুপুরে তিনি বলেন, ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। সে অনুযায়ী শিক্ষামন্ত্রী শিক্ষা বোর্ডগুলোকে প্রস্তুত থাকতে বলেছিলেন। বোর্ডও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছিল। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজে অংশীজনরা ব্যস্ত থাকায় ফল প্রস্তুতের কাজ প্রত্যাশিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব হয়নি। এজন্য ফল প্রকাশে আরও কয়েকদিন সময় লাগবে। তবে খুব বেশি দেরি হবে না।

চলতি মাসের মধ্যেই ফল প্রকাশ সম্ভব কি না- এমন প্রশ্নের জবাবে বোর্ড চেয়ারম্যান বলেন, ‘আশা করছি, সেটা আমরা পারবো। এ মাসের মধ্যেই আমাদের কাজ গুছিয়ে ফল প্রকাশ করতে পারবো।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category