• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার

ইউনাইটেড ডেস্ক / ২৪ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশের পক্ষে সমবেদনা জানাতে দেশটির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

১৪ জুলাই (মঙ্গলবার) বেলা ১১ টা ২০ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশে যাত্রা শুরু করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ এর সহকারী পরিচালক মো. রাশেদ মিজান।

তিনি জানান, এই সফরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং আধুনিক কাতারের স্থপতি হিসেবে পরিচিত সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করবেন।

উল্লেখ্য, কাতার সফর শেষে আগামী ১৬ জুলাই স্পিকার দেশে ফিরে আসবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category